এশিয়া কাপের ইতিহাসে সবথেকে বেশি শতরান কার? রইল প্রথম পাঁচের তালিকা।

৩০ অগাস্ট থেকে শুরু হতে চলেছে এবারের এশিয়া কাপ ২০২৩।

একদিনের বিশ্বকাপের জন্য ওডিআই ফর্ম্যাটে হবে এবারের প্রতিযোগিতা।

শ্রীলঙ্কা ও পাকিস্তানের মাটিতে হাইব্রিড মডেলে হবে এশিয়া কাপ। অংশ নিচ্ছে ৬ দেশ।

জেনে নিন এশিয়া কাপের ইতিহাসে প্রথম ৫ সর্বোচ্চ শতরানকারীদের তালিকা। এর মধ্যে ২ ভারতীয়।

সর্বোচ্চ শতরান করা ক্রিকেটারদের তালিকায় প্রথম  শ্রীলঙ্কার প্রাক্তন কিংবদন্তী ব্যাটাপ সনৎ জয়সূর্য। ঝুলিতে ৬টি শতরান।

দ্বিতীয় স্থানে রয়েছেন আরও এক প্রাক্তন শ্রীলঙ্কান ক্রিকেটার কুমার সঙ্গাকারা। তিনি করছেন মোট ৪টি সেঞ্চুরি।

তৃতীয় স্থানে রয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। এখনও পর্যন্ত ৪টি সেঞ্চুরি। যা এবার আরও বাড়তে পারে।

তালিকায় চতুর্থ স্থানে পাকিস্তানের তারকা ব্যাটার শোয়েব মালিক। তার ঝুলিতে রয়েছে ৩টি শতরান।

পঞ্চম স্থানে রয়েছে মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। এশিয়া কাপে মোট ২টি শতরান সচিনের।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন