এশিয়া কাপের ইতিহাসে সবথেকে বেশি উইকেট শিকারী কে? রইল প্রথম পাঁচের তালিকা।

৩০ অগাস্ট থেকে শুরু হতে চলেছে এবারের এশিয়া কাপ ২০২৩।

একদিনের বিশ্বকাপের জন্য ওডিআই ফর্ম্যাটে হবে এবারের প্রতিযোগিতা।

শ্রীলঙ্কা ও পাকিস্তানের মাটিতে হাইব্রিড মডেলে হবে এশিয়া কাপ। অংশ নিচ্ছে ৬ দেশ।

জেনে নিন এশিয়া কাপের ইতিহাসে প্রথম ৫ সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকা।

প্রথম স্থানে রয়েছেন শ্রীলঙ্কার প্রাক্তন কিংবদন্তী পেসার লাসিথ মালিঙ্গা। ১৫ ম্যাচে তাঁর ঝুলিতে ৩৩ উইকেট।

দ্বিতীয় স্থানে রয়েছেন আরও এক শ্রীলঙ্কার কিংবদন্তী বোলার মুথাইয়া মুরলীধরন। ২৪ ম্যাচে ৩০ উইকেট নিয়েছেন তিনি।

তৃতীয় স্থানেও আরও এক শ্রীলঙ্কান বোলার। ৮ ম্যাচে ২৬টি  উইকেট নিয়েছেন প্রাক্তন মিস্ট্রি স্পিনার অজন্তা মেন্ডিস।

চতুর্থ স্থানে রয়েছেন পাকিস্তানের প্রাক্তন স্পিনার সৈয়দ আজমল। মাত্র ১২টি ম্যাচ খেলে নিয়েছেন ২৫ উইকেট।

পঞ্চম স্থানে রয়েছেন বাংলাদেশের শাকিব আল হাসান। ১৮ ম্যাচে ২৪ উইকেট তাঁর। এবার রয়েছে আরও বাড়ানোর সুযোগ।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন