রিয়াধে রাজকীয় হোটেল অস্থায়ী ঠিকানা রোনাল্ডোর
সৌদি আরবের ক্লাব আল নাসেরের সঙ্গে রেকর্ড ১৭৭ মিলিয়ন পাউন্ডের চুক্তি সই করেছেন তিনি
ভারতীয় টাকায় যার পরিমাণ প্রায় ১৭৭৬ কোটি
২২ জানুয়ারি নতুন ক্লাবের হয়ে অভিষেক হতে পারে সিআর সেভেনের
রোনাল্ডোকে যেমন রাজকীয়ভাবে স্বাগত জানানো হয়েছে আল নাসেরের তরফ থেকে ঠিক তেমনই রাজকীয় এলাহি হোটলে থাকার ব্যবস্থা করা হয়েছে
রিয়াধে রোনাল্ডোকে রাখা হয়েছে ‘ফোর সিজন্স’ হোটেলের কিংডম টাওয়ারে
সৌদি আরবে অন্যতম সেরা হোটেল এটি, রিয়াধের অন্যতম সেরা স্যুটে রাখা হয়েছে তাঁকে
রোনাল্ডো ছাড়াও তাঁর পরিবার, বন্ধুবান্ধব এবং নিরাপত্তারক্ষীদের জন্যে রয়েছে আরও ১৬টি ঘর, রোনাল্ডো যে ঘরে থাকছেন, সেটির আয়তন তিন হাজার ফুট
রোনাল্ডোর ঘরের পাশেই রয়েছে ব্যক্তিগত অফিস, ডাইনিং রুম এবং মিডিয়া রুমও
রোনাল্ডোর ঘর থেকে গোটা রিয়াধ শহর দেখা যায়, সৌদি আরবের অন্যতম সেরা উঁচু বাড়ি এই হোটেলের
চিন, জাপান, মধ্যপ্রাচ্য, এমনকী চাইলে ভারতের খাবারও খেতে পারেন রোনাল্ডো, তবে রোনাল্ডো ডায়েট অনুযায়ীই খাবার খাচ্ছেন
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর হোটেল ভাড়া প্রতি মাসে ২ লক্ষ ৫০ হাজার পাউন্ড, ভারতীয় টাকায় যা আড়াই কোটি টাকারও বেশি
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন