News 18 বাংলা

ঠান্ডা নাকি গরম, কোন জলে স্নান করা শরীরের পক্ষে ভাল?

Editor: Ankita Tripathi 

চর্মরোগ বিশেষজ্ঞ করিন এরিকসন জানালেন “যদি গরম বা ঠান্ডার মধ্যে কোনও একটাকে বেছে নিতে হয়, তাহলে খুব গরমের চেয়ে একটু ঠান্ডা জলই ভাল।”

চিকিৎসকদের মতে, শরীরের স্বাভাবিক তাপমাত্রার কাছাকাছিই থাকা উচিত স্নানের জলের তাপমাত্রা৷ প্রায় ৩৭°C থেকে ৪০°C (৯৮°F থেকে ১০৫°F)—স্নানের জন্য সবচেয়ে নিরাপদ ও উপকারী।

এই তাপমাত্রার জল শরীরকে আরাম দেয় এবং ত্বকের স্বাভাবিক তেল ও সুরক্ষামূলক স্তর বজায় রাখতে সাহায্য করে,

বর্তমানে অনেক চিকিৎসক ও চর্মরোগ বিশেষজ্ঞের মতামত, উষ্ণ গরম জল ব্যবহার করাই শ্রেয়। 

এটি ত্বকের স্বাস্থ্যের জন্য উপকারী, রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখে এবং শরীরে আরাম দেয়—তাও আবার কোনও নেতিবাচক পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই।

অত্যধিক গরম জল ত্বকের প্রাকৃতিক তেল দূর করে দেয়, যা ত্বককে আর্দ্র রাখে এবং বাইরের জ্বালাময়ী উপাদান থেকে রক্ষা করে।

এর ফলে ত্বক টানটান, খসখসে বা সংবেদনশীল হয়ে যেতে পারে।

দীর্ঘদিন ধরে এমন হলে ত্বকের সুরক্ষাবলয় দুর্বল হয়ে যায় এবং ত্বক আর্দ্রতা হারিয়ে ফেলে, ফলে Dermatitis বা Eczema-এর মতো সমস্যাও বাড়তে পারে

ঢিলে হয়ে গিয়েছে প্রেশার কুকারের রবার? ২ মিনিটে হয়ে যাবে ‘টাইট’! 

পড়তে ক্লিক করুন