এই তালিকায় সবার আগে রয়েছে পরিচালক আলি আব্বাস জাফরের ‘টাইগার ৩’।
যশরাজের ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির অংশ এই ফিল্ম। নায়কের ভূমিকায় সলমন খান এবং তাঁর বিপরীতে থাকছেন ক্যাটরিনা কাইফ। শ্যুটিং চলছে এবং চলতি বছরের শুরুতেই তুরস্কয় এই ছবির শ্যুটিংয়ের কাজ শেষ করেছেন কলাকুশলীরা।
সাজিদ নাদিয়াদওয়ালার ‘কভি ঈদ কভি দিওয়ালি’ ছবিতে দেখা যাবে সলমনকে এবং আগামী বছরের গোড়াতেই এর কাজ শুরু হয়ে যাবে।
ফারহাদ সামজি পরিচালিত এই ছবিতে সলমনের বিপরীতে দেখা যাবে পূজা হেগড়ে।
২০১৪ সালের ‘কিক’ ছবির পরে তার দ্বিতীয় ভাগেও সলমন ফিরছেন একেবারে নিজের সেই ডেভিল অবতারে।
ছবিতে সলমনের বিপরীতে থাকবেন জ্যাকলিন ফার্নান্ডেজ, যাঁকে সাজিদ নাদিয়াদওয়ালা পরিচালিত ‘কিক’ ছবিতেও দেখা গিয়েছিল।
পরিচালক এসএস রাজামৌলির আরআরআর ছবির প্রমোশনাল ইভেন্টে সুপারহিট ছবি ‘বজরঙ্গী ভাইজান’-এর সিক্যুয়েল বানানোর কথা ঘোষণা করেন সলমন।
এই ছবির চিত্রনাট্য লেখার কথা রাজামৌলির বাবা তথা বর্ষীয়ান তেলুগু স্ক্রিপ্টরাইটার কে ভি বিজয়েন্দ্র প্রসাদের।
এই ছবিতে আগামী বছর বলিউডের তিন খান-এর সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন সলমন।
আমির খান অভিনীত ‘লাল সিং চাড্ঢা’ এবং শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ ছবিতে গেস্ট অ্যাপিয়ারেন্স থাকবে সলমনের।