নতুন বছরে আসছে একগুচ্ছ দারুণ বাংলা সিনেমা, জেনে নিন কবে হবে রিলিজ

নতুন বছরে খুলে যাবে বিনোদনের নতুন দরজা

এক ঝলকে দেখে নেওয়া যাক আপনার জন্য কোন কোন ছবি অপেক্ষা করছে

মানবজমিন: শ্রীজাত পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং প্রিয়াঙ্কা সরকার

প্রথমবার এই পরিচালকের ভূমিকায় দেখা যাবে কবি শ্রীজাতকে

৬ জানুয়ারি মুক্তি পাবে ছবিটি

দিলখুশ: রাহুল মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিতে দেখা যাবে টলিউডের একাধিক চেনা মুখকে

মধুমিতা সরকার, সোহম মজুমদার, খরাজ মুখোপাধ্যায় এবং অপরাজিতা আঢ্যর মতো অভিনেতারা আছেন এই ছবিতে

কাবেরী অন্তর্ধান: কৌশিক গঙ্গোপাধ্য়ায় পরিচালিত এই ছবিতে অভিনয় করবেন প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়, শ্রাবন্তী চট্টোপাধ্য়ায়-সহ আরও অনেকে

২০ জানুয়ারি মুক্তি পাবে ছবিটি

ডক্টর বক্সী:এই থ্রিলারে দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্য়ায় এবং বনি সেনগুপ্তকে

মায়াকুমারী: অরিন্দম শীল পরিচালিত এই ছবিটি মুক্তি পাবে ১৩ জানুয়ারি

গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্ত, আবীর চট্টোপাধ্যায় এবং অরুণিমা ঘোষকে

আবার বিবাহ অভিযান: 'বিবাহ অভিযান' ফ্রাঞ্চাইজের দ্বিতীয় কিস্তি এটি

চলতি বছরের জুনে ছবিটি মুক্তি পেতে পারে এই সিনেমা

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন