সমুদ্র পারে মধুচন্দ্রিমায় রোশনি
গত ৮ ডিসেম্বর বিয়ে সেরে স্বামী তূর্য্য সেনের সঙ্গে ফুকেত পাড়ি দিয়েছেন টেলি অভিনেত্রী রোশনি ভট্টাচার্য
হানিমুনে থাইল্যান্ডের বিভিন্ন জায়গায় ছুটি কাটাতে দেখা যাচ্ছে নবদম্পতিকে
একই পাত্রের সঙ্গে গত বছর, ১৩ অক্টোবর 'বিয়ে ১.০' সেরে ফেলেছেন 'গোধূলি আলাপ'-এর রোহিনী
আপাতত তূর্য্য-রোশনির হানিমুনের ছবিতে ভরে উঠেছে সোশ্যাল মিডিয়া
আর সেখানেই কটাক্ষ, সমালোচনার মুখে পড়তে হচ্ছে রোশনিকে
থাইল্যান্ডে হানিমুন, তাই নিজের পছন্দ মতো খোলামেলা পোশাকে সেজে উঠছেন তিনি
কখনও বিকিনি টপ আর শর্টস, কখনও ওয়ান পিস ড্রেসে দেখা যাচ্ছে অভিনেত্রীকে
প্রথম দিন শাঁখাপলা পরেই রওনা দিয়েছিলেন তাঁরা
ধীরে ধীরে নিজের সাজ বদলে নিয়েছেন রোশনি। তাতে অনেকেরই চক্ষুশূল হয়ে উঠতে হচ্ছে যে
এক নেটিজেন মন্তব্য করেন, ''বিয়ে করার সঙ্গে সঙ্গেই শাঁখা পলা সিঁদুর উধাও। মৌনী রায় বলিউডে থেকেও শাঁখা সিঁদুর পরেছিল কত দিন!''
এরপর অট্টহাসির বেশ কয়েকটি ইমোটিকন দিয়ে তিনি বোঝালেন, এই সমালোচনাগুলিকে তিনি হেসে উড়িয়ে দিতেই পছন্দ করেন