মূল ভূমিকায় না, একই মেগায় অন্য ভূমিকায় থেকেও তাঁরা দিয়েছেন দশগোল।
ডবল রোলে চমক দিয়ে এইসব নায়িকারা করেছেন বাজিমাত।
কখনও তারা সিরিয়ালের জমজ বোন, তো কখনও তাঁরা মা-মেয়ে, আবার কখনও একেবারেই অন্য কোন চরিত্র।
এই তালিকায় অন্যতম জনপ্রিয় নামটি হল মিঠাই ওরফে সৌমিতৃষা কুণ্ডু, কিছুদিন আগেই শেষ হয়েছে 'মিঠাই'।
জি বাংলার এই মেগাতে সৌমিতৃষাকে মিঠাই-এর পাশাপাশি মিঠির চরিত্রেও দেখা গিয়েছিল।
বর্তমানে আরও একটি জনপ্রিয় মেগা 'গুড্ডি', স্টার জলসার এই সিরিয়ালের নাম ভূমিকায় রয়েছেন শ্যামৌপ্তি মুদলি।
এখন তিনি মেগায় দ্বৈত চরিত্রে অভিনয় করছেন, গুড্ডি এবং তার পালিত মেয়ে রীতাভরি উভয় চরিত্রেই দেখা যায় তাঁকে।
'অনুরাগের ছোঁয়া'র দীপা চরিত্রটির জন্য বেশ জনপ্রিয় হয়েছেন স্বস্তিকা ঘোষ
তবে স্টার জলসার এই মেগার শুরু দিকে দেখানো হয়েছিল দীপার মাকে, যাকে দেখাতে হুবহু দীপার মতো
আর এক মা-মেয়ের চরিত্র যা সকলের মনে দাগ কেটে গিয়েছিল তারা হল সত্যবতী ও সুবর্ণলতা।
আশাপূর্ণা দেবীর উপন্যাস অবলম্বনে জি বাংলায় হত 'সুবর্ণলতা' ধারাবাহিক।
কিছুদিন আগেই শেষ হয়েছে 'আলতা ফড়িং', স্টার জলসার এই সিরিয়ালে ফড়িং-এর চরিত্রে দেখা গিয়েছিল খেয়ালি মণ্ডলকে।
আরও এক যমজ বোনের জুটি মন ছুঁয়ে গিয়েছিল দর্শকদের, তা হল 'সীমারেখা' মেগার সীমা ও রেখা।