বিগ বস ১৫-য় জয়ী তেজস্বী প্রকাশ

বিগ বস ১৫-র ট্রফি জিতে নিলেন জনপ্রিয় ও সুন্দরী অভিনেত্রী তেজস্বী প্রকাশ। 

তাঁর সঙ্গে জয়ের ট্রফির দৌড়ে ছিলেন শমিতা, করণ, প্রতীক, রেশমী ও নিশান্ত।

জনগণের চূড়ান্ত ভোটের মাধ্যমে জয়ী প্রতিযোগীকে বেছে নেওয়া হয়েছে।

এই প্রতিযোগিতার ফাইনাল পর্বের বিশেষ আকর্ষণ ছিল শেহনাজ গিলের উপস্থিতি।

ওই মঞ্চে তিনি বিবি ১৩-র বিজেতা প্রয়াত সিদ্ধার্থ শুক্লার উদ্দেশে শ্রদ্ধা জানান।

আসন্ন ছবি ‘গেহরাইয়াঁ’-র প্রচারে এই মঞ্চে এসেছিলেন দীপিকা পাড়ুকোন।

করণের সঙ্গে তেজস্বীর সম্পর্ক ছিল বিগ বসের এই সিজনের অন্যতম আলোচ্য বিষয়।

বিগ বস ১৫-র ফাইনালের আগে তেজস্বীর ঝুলিতে এল ‘নাগিন ৬’-এর মুখ্য চরিত্র।

২০২০-তে তেজস্বী অংশ নিয়েছেন ‘ফিয়ার ফ্যাক্টর: খতরোঁ কে খিলাড়ি ১০’-এ।

মরাঠি ছবিতে অভিনয়ের পাশাপাশি হিন্দি ধারাবাহিকেও অভিনয় করেছেন তেজস্বী।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন