বাহুবলী ২ ১৪০ দিনে তুলে নিয়েছিল ১,৭০৬.৫০ কোটি টাকা; বলিউডের কোনও ছবি এর ধারে-কাছে ব্যবসা করতে পারেনি।
রজনীকান্তের রোবট ২.O থাকবে দ্বিতীয় স্থানে, ব্যবসা করেছিল ১৮৯.৫৫ কোটি টাকার।
২০১৯-এর তেলুগু ছবি সাহো হিন্দিতে ডাব করলেও তুলে নিয়েছিল ১৪২.৯৫ কোটি টাকা।
বাহুবলী দ্য বিগিনিং-ও কম যায় না, ১১৮.৭ কোটি কামিয়ে থাকবে তালিকার চার নম্বরে।
প্রথমে কন্নড়ে মুক্তি পেলেও কেজিএফ ১-এর হিন্দি ডাবিং তুলে নিয়েছিল ৪৪.০৯ কোটি টাকা।
তামিল থেকে হিন্দিতে ডাব করা হয়েছিল কাবালি, কামিয়েছিল ২৮ কোটি টাকা।
রজনীকান্তের রোবট-ও ভালোই ব্যবসা করেছিল বক্স অফিসে- ২৩.৮৪ কোটি টাকার।
তেলুগু থেকে হিন্দিতে ডাব হওয়ার পরেই ৬ দিনে পুষ্পা দ্য রাইজ তুলে নিয়েছিল ২৩.২৩ কোটি টাকা।
২০১৮-তে তামিল থেকে হিন্দি ডাব হওয়ার পরে কালা বক্স অফিসে তুলেছিল ১০.৩৮ কোটি টাকা।
সব শেষে আসতেই হয় ২০০৯-এর মগধীরার কথায়, ১৫০ কোটির বক্স অফিস কালেকশনের রেকর্ড গড়েছিল ছবি।