নতুন বছরে জোড়া লাগবে ভেঙে যাওয়া প্রেম?
কার্তিক আরিয়ান এবং সারা আলি খানকে নিয়ে আপাতত এমনই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বলিপাড়ার অন্দরে।
না, নিছক গুঞ্জন নয়। নেটমাধ্যমে দুই তারকার কার্যকলাপ তেমনই ইঙ্গিত দিচ্ছে।
বছর শেষে বিদেশে ঘুরতে গিয়েছেন সারা। লন্ডন থেকে ভাইকে নিয়ে ছবিও দিয়েছেন অভিনেত্রী।
অন্য দিকে, প্যারিসে দেখা গিয়েছে কার্তিককে। তবে রবিবার দুই প্রাক্তনের গন্তব্যই ছিল এক।
ইনস্টাগ্রাম স্টোরিতে যে জায়গাটি থেকে ভাই এবং বন্ধুদের সঙ্গে সারা ছবি দিয়েছেন, সেই একই জায়গায় ছিলেন কার্তিকও।
সারা ছবিটি দেওয়ার কিছু ক্ষণের মধ্যেই সেখান থেকে একটি ছবি পোস্ট করেন অভিনেতা। আর তখনই দু'য়ে দু'য়ে চার করে নিয়েছেন নেটিজেনরা।
তবে কি একই সময়ে সেখানে উপস্থিত ছিলেন তাঁরা? উঠছে প্রশ্ন।
২০২০ সালে 'লভ আজ কাল ২' ছবিতে কাজ করতে গিয়ে কার্তিক-সারার আলাপ। আলাপ থেক বন্ধুত্ব। বন্ধুত্ব থেকে প্রেম।
কিন্তু কয়েক মাসের মধ্যেই তাঁদের সম্পর্ক ভেঙে যায়। তিক্ত অতীত ভুলে কি ফের কাছে আসবেন তাঁরা? এখন সেটাই দেখার।
ক্লিক করুন