খুব শীঘ্রই বলিউডে পা রাখছেন আলিজে

বলিউডে অভিষেকের অপেক্ষায় রয়েছেন সলমন খানের ভাগ্নি আলিজে অগ্নিহোত্রী।

আলিজে সলমনের বোন আলভিরা খান ও প্রযোজক অতুল অগ্নিহোত্রীর কন্যা।

আদরের ভাগ্নির জন্য ইতিমধ্যেই একটি ডেবিউ প্রোজেক্ট নিয়েছেন সলমন।

‘ব্যাড জিনিয়াস’-এর রিমেকের মাধ্যমে পর্দায় আত্মপ্রকাশ করবেন আলিজে।

এই বছরের শেষে বা আগামী বছরের শুরুতেই এই থ্রিলারের মুক্তি পাওয়ার কথা।

সানি দেওলের ছোট ছেলে রাজবীরের সঙ্গে তাঁর ডেবিউ-এর কথা শোনা গিয়েছিল।

গত বছর জুয়েলারি ব্র্যান্ডের বিজ্ঞাপনে মডেল হিসেবে দেখা গিয়েছিল আলিজেকে।

মামি সীমা খানের ব্রাইডাল ফ্যাশনের জন্যও মডেলিং করেছেন আলিজে।

তিনি লন্ডনের সোয়্যাস বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়েছেন।

প্রয়াত কোরিওগ্রাফার সরোজ খানের কাছে নাচের তালিমও নিয়েছেন আলিজে।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন