প্রিয়াঙ্কা চোপড়ার স্টাইলিশ কেশসজ্জা

ম্যাট্রিক্স প্রোমোশনে প্রায় কোমর ছোঁয়া লম্বা বেণীতে দারুণ স্টাইলিশ দেখাচ্ছিল অভিনেত্রীকে।

রংবেরঙের পোশাকের সঙ্গে টপ নট বা চুড়ো করে বাঁধা খোঁপায় চটকদার প্রিয়াঙ্কা।

জাস্ট সাইড করে ছেড়ে রাখা চুলের স্টাইল সাধারণ হলেও তা অসাধারণ ভাবে ক্যারি করতে পারেন প্রিয়াঙ্কা।

এলোমেলো খোঁপা বা মেসি বান হেয়ার স্টাইলে প্রিয়াঙ্কা যেন এখনও মিষ্টি কিশোরী!

রেড হট পোশাকের সঙ্গে জাস্ট হালকা ব্লো-ড্রাই করে ছেড়ে রাখা চুলেও জমকালো প্রিয়াঙ্কা।

ছেড়ে রাখা চুলে সফট কার্লস্-এ যেন আরও স্নিগ্ধ ও সুন্দর প্রিয়ঙ্কা। খানিকটা যেন স্বপ্নে দেখা রাজকন্যার মতো!

অ্যাসিমেট্রিক্যাল হেয়ার স্টাইলে প্রিয়াঙ্কা একদম সেরা নায়িকার মতো ধরা দিয়েছেন।

নীচু করে বাঁধা খোঁপায় সাধারণ কিন্তু স্টাইলিশ হয়ে ওঠেন প্রিয়াঙ্কা।

বেলুন স্টাইল বিনুনিতে প্রিয়াঙ্কা যেন আরও মোহময়ী হয়ে উঠেছেন!

হালকা কার্ল করে রাখা শর্ট হেয়ার অভিনেত্রীকে আরও আকর্ষণীয় করে তোলে।