১৯৪১-এর মস্কোর যুদ্ধের গল্প বলে ১৯৮৫-তে তৈরি ‘দ্য ব্যাটল অফ মস্কো’।
১৯৪২-এর স্তালিনগ্রাদের যুদ্ধের আবহের প্রেমকাহিনী ‘স্তালিনগ্রাদ’-এর মূল উপজীব্য।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সোভিয়েত কম্যান্ডারের নাৎজি ট্যাঙ্ক খোঁজার নেশার গল্প বলে ‘হোয়াইট টাইগার’।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রতিরক্ষায় সোভিয়েত ইউনিয়নের ব্যবহৃত টি-৩৪ ট্যাঙ্ক নিয়ে তৈরি হয়েছে ‘টি-৩৪’।
একে-৪৭ রাইফেলের আবিষ্কর্তা মিখাইল কালাশনিকভের উপর তৈরি হয়েছে ‘একে-৪৭’।
আফগানিস্তানে ১৯৮৮-র সোভিয়েত অভিযানের উপর তৈরি হয়েছে ‘দ্য নাইনথ কোম্পানি’।
মস্কোর যুদ্ধে পেডস্কের সামরিক শিক্ষানবিশদের বীরত্বের গল্প বলে ‘দ্য লাস্ট ফ্রন্টিয়ার’।
স্নাইপার ল্যুদমিলা পাভলিচেঙ্কোর কাহিনি অবলম্বনে তৈরি ‘ব্যাটল ফর সিভাস্তোপোল’।
এক কিশোরের চোখে নাৎজি-জার্মানের বেলারুস দখলের পটভূমিতে তৈরি ‘কাম অ্যান্ড সি’।