বাবা-মায়ের বিয়ে দেখল লক্ষ্মীছেলে

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাঁচ দেওয়ালের ভিতরে পথচলা শুরু। এখনও বাকি অনেকটা রাস্তা।

১৬ জানুয়ারি কলেজের সেই দুই বন্ধুর সংসার জীবনের ৩০ বছর পূর্ণ। কৌশিক গঙ্গোপাধ্যায় এবং চূর্ণী গঙ্গোপাধ্যায়।

বিবাহবার্ষিকীর আগের রাতে বন্ধুরা মিলে দুই শিল্পীর ৩০ বছরের যাত্রা উদযাপন করলেন। 

বাবা-মায়ের বিয়ের না  দেখার অভিমান থাকে অনেক শিশুর। সেই অভিমানে আজ ইতি। ছেলে সামনে দাঁড়িয়ে বিয়ে দেখলেন বাবা-মায়ের। 

 নিউজ18 বাংলাকে উজান বললেন, "সবের উর্ধে এই দু'টি মানুষ আসলে ভীষণ ভাল বন্ধু। নতুন করে যোগ দিয়েছি আমি।"

উজানের কথায়, "বাবা-মায়ের বিয়ে কেবল আমার জীবনের অর্থ নয়। ওঁদের বিয়ে মানে দু'জনকে বন্ধুকে পাওয়া। "

উজান যখন অক্সফোর্ডে পড়াশোনা করতেন, সেই সময়ে কৌশিক-চূর্ণী ছেলের কাছে গিয়ে মাঝে মাঝে থেকেছেন।

৩০ বছরের বিবাহবার্ষিকী উদযাপনে কৌশিক  এবং চূর্ণী দুজনই ছবি দিয়েছেন সোশ্যাল মিডিয়াতে।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন