জন্মদিনে ফিরে দেখা: জয়ললিতার বায়োপিক

জয়ললিতার জীবন নিয়ে তৈরি ‘তালাইভি’ ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন কঙ্গনা রানাউত।

গত বছর এ এল বিজয় পরিচালিত এই ছবি তামিল ভাষা ও হিন্দিতে মুক্তি পেয়েছে।

চরিত্রের প্রয়োজনে মাত্র ৬ মাসে ২০ কেজি ওজন বাড়াতে হয়েছিল ‘তালাইভি’ কঙ্গনাকে।

পর্দার জয়ললিতা রূপে শেষ মুহূর্তের তুলির টানে সেজে উঠছেন কঙ্গনা।

তামিল ছবির নাচে পারদর্শী নায়িকা জয়ললিতার ভূমিকায় দারুণ মানিয়েছে কঙ্গনাকে।

সুপারস্টার এমজিআর-এর সঙ্গে পর্দার রোম্যান্সে ধরা দিয়েছেন জয়ললিতারূপী কঙ্গনা।

শুধু তা-ই নয়, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ‘আম্মা জয়ললিতা’ রূপেও অসাধারণ কঙ্গনা।

ছবির প্রোমোশন থেকে ট্রেলার লঞ্চ–তালাইভি-র রেশ ছেড়ে যেন বেরোতে পারছেন না নায়িকা।

২০১৯-এ ওটিটি-তে মুক্তি পেয়েছিল জয়ললিতাকে নিয়ে তৈরি ওয়েবসিরিজ ‘ক্যুইন’।

ঐতিহাসিক এই সিরিজে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন দক্ষিণী তারকা রম্যা কৃষ্ণণ।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন