রণথম্ভোর যেন এখন নতুন মলদ্বীপ
মলদ্বীপের পরেই তারকাদের পছন্দের বর্তমান গন্তব্য রাজস্থানের রণথম্ভোর।
রণথম্ভোর থেকেই নতুন বছরকে স্বাগত জানিয়েছেন অভিনেত্রী অনন্যা পান্ডে।
বন্য জীবজন্তু দেখার সঙ্গে সঙ্গে পেয়ারা বাগানে সময় কাটিয়েছেন তিনি।
এই ট্রিপে অনন্যার সঙ্গে ছিলেন তাঁর চর্চিত প্রেমিক ঈশান খট্টরও।
রাজকীয় মেজাজে বাঘের ছবি ক্যামেরায় বন্দি করেছেন অভিনেতা ঈশান।
ছবি তোলার সঙ্গে সঙ্গে ঘোরার প্রতিটা মুহূর্ত উপভোগ করেছেন ঈশানও।
নতুন বছরে রণথম্ভোরে গিয়েছেন বলিউডের আর এক অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রাও।
ওই ট্রিপে সিদ্ধার্থের সঙ্গে ছিলেন তাঁর চর্চিত প্রেমিকা কিয়ারা আদবানিও।
এই জুটির ক্যামেরাতেও ধরা পড়েছে রণথম্ভোরের বাসিন্দা জীবজন্তুদের ছবি।
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন