বি-টাউনের নতুন জুটি– পালক ও ইব্রাহিম!

মুম্বইয়ে পাপারাৎজির ক্যামেরায় একসঙ্গে ধরা পড়েছেন ইব্রাহিম ও পালক।

দু’জনে আলাদা বেরোলেও পরে ইব্রাহিমের গাড়িতে দেখা গিয়েছে পালককে।

সেখানে ক্যামেরা দেখে মুখ ঢেকেছিলেন পালক– আর তাতেই শুরু জল্পনা।

ভক্তদের প্রশ্ন, বন্ধুত্বের সম্পর্ক হলে মুখ ঢাকার কী দরকার ছিল পালকের!

আর এটাই প্রথম বার একসঙ্গে এক গাড়িতে দেখা গিয়েছে এই তারকা-সন্তানদের।

সইফ আলি খান ও তাঁর প্রথম স্ত্রী অমৃতা সিংয়ের সন্তান ইব্রাহিম।

অভিনেত্রী শ্বেতা তিওয়ারির কন্যা পালক ইতিমধ্যেই নেটদুনিয়ায় ঝড় তুলেছেন।

হার্ডি সান্ধুর মিউজিক ভিডিও ‘বিজলি বিজলি’-তে নজর কেড়েছেন পালক।

হরর থ্রিলার ‘রোসি দ্য স্যাফরন চ্যাপ্টার’-এ বলিউড ডেবিউ করবেন পালক।

‘রকি অউর রানি কি প্রেম কাহানি’-তে করণ জোহরকে অ্যাসিস্ট করছেন ইব্রাহিম।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন