শিক্ষকতা করতে গিয়ে ছাত্রীর সম্পর্ক, বিয়ে! চিনতে পারছেন অভিনেতাকে?
Editor: Ankita Tripathi
বলিউডের সফল এবং নামজাদা নায়কের জীবন এবং প্রেমের হাছে হার মানবে বহু রোম্যান্টিক ছবির কাহিনী
ফিল্মি দুনিয়ার সঙ্গে তাঁর বা তাঁর পরিবারের দূর দূরান্তেও কোনও যোগাযোগ ছিল না, সিনে জগতে প্রবেশের আগে তিনি শিক্ষকতার কাজ করেছেন
প্রথম ছবিতেই দক্ষিণী ছবির জগতে সাড়া ফেলে দেন তিনি৷ এরপর একে একে বলিউডেও ভিত শক্ত করে নেন
তিনি আর.মাধবন৷ পুরো নাম রঙ্গনাথন মাধবন৷ সলমন, আমির, শাহরুখের মতো স্টারডাম নয়, দক্ষিণ থেকে বলিউড, মাধবন চলেছেন নিজের ছন্দে
ঝাড়খণ্ডের বাসিন্দা আর. মাধবন পড়াশোনা করেছিলেন ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয় নিয়ে। সেনাবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন ছিল তাঁর
বাবা-মায়ের ইচ্ছায় তিনি শিক্ষাক্ষেত্রে যুক্ত হন এবং স্কিল ম্যানেজমেন্ট ট্রেনার হিসেবে পড়ানো শুরু করেন। মহারাষ্ট্রের কোলহাপুরে পড়ানোর সময়ই তাঁর জীবনে আসে বিশেষ এক অধ্যায়
সেখানেই শিক্ষক মাধবনের ক্লাসে প্রশিক্ষণ নিতে আসেন ছাত্রী সরিতা বির্জ৷
সরিতা তখন ফ্লাইট অ্যাটেনডেন্ট হওয়ার স্বপ্ন দেখতেন এবং সেই লক্ষ্যে স্কিল ম্যানেজমেন্ট প্রশিক্ষণের জন্য মাধবনের কাছে আসেন
প্রশিক্ষণ শেষ হওয়ার পর সরিতা ফ্লাইট অ্যাটেনডেন্ট হিসেবে নির্বাচিত হন। কৃতজ্ঞতা জানাতে তিনি মাধবনকে ডিনারে আমন্ত্রণ জানান। সেখান থেকেই শুরু হয় তাঁদের প্রেমের গল্প
ঢিলে হয়ে গিয়েছে প্রেশার কুকারের রবার? ২ মিনিটে হয়ে যাবে ‘টাইট’!