পুদুচেরিতে মিষ্টি জুটি গৌরব-ঋদ্ধিমা

পুদুচেরি ভ্রমণের টুকরো মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন গৌরব-ঋদ্ধিমা। 

সমুদ্রের নীল জলের হাতছানি, সৈকতে এক ফ্রেমে ধরা দিলেন টলিপাড়ার মিষ্টি জুটি।

নীল ফ্লোরাল শর্ট ড্রেস ও মাথায় হ্যাট, প্রকৃতির কোলে স্নিগ্ধ সুন্দরী ঋদ্ধিমা।

প্রিন্টেড শার্ট-ডেনিম শর্টস ও কালো রোদচশমায় প্রকৃতির মাঝে ফ্রেমবন্দি গৌরব।

পুদুচেরির স্পেশাল খাবার খাওয়ার মুহূর্তে নো-মেকআপ লুকে ফুডি ঋদ্ধিমা।

হালকা রোদের আলোয় গোলাপি টি-শার্টে খোশমেজাজে ধরা দিয়েছেন নায়ক।

সমুদ্রের ধারে প্রাণবন্ত হাসিতে ধরা দিয়েছেন পর্দার ‘সত্যবতী’।

প্রাচীন ইতিহাস ও ঐতিহ্যের মেলবন্ধনের শহর পুদুচেরিতে ভিন্ন ফ্রেমে গৌরব-ঋদ্ধিমা।

লাল-হলুদের নরম মায়ায় শান্ত ও স্নিগ্ধ রূপে ধরা দিয়েছেন মিষ্টি অভিনেত্রী।

হাতে হাত রেখে হাঁটার আনন্দ, সাগরের ঢেউয়ের সঙ্গে মিশেছে যুগলের গভীর প্রেম।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন