৫৭ বছরে পা দিলেন কিং খান। রাজার জীবনে সাফল্য় এসেছে প্রতি পদে পদে।
তাঁর সাম্রাজ্য় কতদূর বিস্তৃত দেখে নেওয়া যাক এক ঝলকে।
শাহরুখের স্বদেশ প্রথম এমন ভারতীয় ছবি, যার শ্যুট হয়েছিল নাসাতে।
ফ্যান-এর কয়েকটি দৃশ্যের শ্যুট করা হয় বিশ্ব বিখ্যাত মাদাম তুসো মিউজিয়ামে।
এডিনবার্গ বিশ্ববিদ্যালয় থেকে শাহরুখকে ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়।
গুগল এবং টুইটারের সদর দফতর থেকে নিজের ছবির প্রচার করেছিলেন শাহরুখ।
দুবাইয়ের পাম জুমেইরায় একটি বিলাসবহুল বাংলো রয়েছে শাহরুখের।
২০০৩-এ সিঙ্গাপুরে এক বিশেষ ধরনের ফুলের নাম রাখা হয় শাহরুখের নামে।
বেনারসের অলিগলিতে কিং খানের নামে পান বিক্রি হয়।
মরক্কোর রাজপুত্রের থেকে 'মেডেল অব অনার' পেয়েছিলেন শাহরুখ।
প্যারিসের গ্রেভিন মিউজিয়ামে সযত্নে রাখা আছে শাহরুখের মূর্তি।
২০১৩-এ বলিউড তারকাদের মধ্যে সর্বোচ্চ আয় (প্রায় ২২০ কোটি টাকা) ছিল শাহরুখের। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম রয়েছে অভিনেতার।
সমাজকল্যানমূলক কাজের জন্য শাহরুখকে বিশেষ সম্মানে ভূষিত করে ইউনেসকো।
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন