বলিউডের রাজার রাজ্য়পাট

বলিউডের বাদশা শাহরুখ খান ৫৭ বয়সে পা দিলেন। তাঁর সাম্রাজ্য়ের তালিকা বললেও শেষ হবে না

শাহরুখ খানের প্রথম মাইনে ছিল ৫০টাকা। ভারতের টেলিভিশন শো 'ফৌজি'-তে অভিনয় করে এই অর্থ উপার্জন করেছিলেন তিনি।

আজ তিনি কোটি কোটি টাকার মালিক। এক এক করে জেনে নেওয়া যাক সেই সম্পত্তির হদিশ

আরব সাগরের ধারে মুম্বইয়ে তাঁর বিলাসবহুল বাড়ি 'মন্নত'-এর কথা তো সবার জানা। তার দাম কত জানেন? 200কোটি টাকা

তাঁর প্রোডাকশন হাউসের নাম 'রেড চিলি এন্টারটেইনমেন্ট', তার বার্ষিক টার্নওভার ৫০০কোটির কাছাকাছি

সেন্ট্রাল লন্ডন পার্ক লেনে রাজার এক বিলাসবহুল রাজপ্রাসাদ রয়েছে, যার দাম ১৮৩কোটি

শাহরুখ খানকে প্রায়শই তাঁর রোলস-রয়েস ফ্যান্টম ড্রপহেড কুপে শহর জুড়ে ঘুরতে দেখা যায়, যার মূল্য ৭ কোটি

এছাড়াও তাঁর গ্য়ারেজে রয়েছে বিএমডাব্লু আইএইট, বেন্টালি কন্টিনেন্টাল জিটি, ভলভো বিআর৯ ছাডা়ও অনেক দামী গাড়ি

দুবাইতে 'জন্নত' নামের এক বাড়ি রয়েছে কিং খানের। যার দাম ১০০কোটি

শাহরুখ খানের পছন্দের বুগাত্তি ভেরন গাড়ি, যার সাম্প্রতিক মডেলের দাম 14কোটি

শাহরুখ খান কলকাতা নাইট রাইডার্সের মালিক। সূত্র অনুসারে, কেকেআর-এর মূল্য় ৭১৮ কোটি

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন