ঘন রঙ আর প্যাটার্নের যুগলবন্দিতে বন্ধগলায় কার্তিক আরিয়ান তুলনাহীন।
বিয়ের পরেই বন্ধগলায় সবার নজর কেড়েছিলেন রণবীর সিং।
ভিকি কৌশলও বিয়ের দিন বেছে নিয়েছিলেন বন্ধগলার সাজ।
বরুণ ধাওয়ানের বন্ধগলা ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন।
বন্ধগলার স্টাইল স্টেটমেন্টে কম যান না টাইগার শ্রফও।
বলিউডে পা রাখবেন নতুন বছরে, তবে বিজয় দেবেরাকোন্ডা বন্ধগলার আবেদনে মজেছেন অনেক দিন হল।
টল অ্যান্ড হ্যান্ডসাম অর্জুন কাপুরও বন্ধগলার স্টাইল গেমে সবার নজর কাড়বেন।
বন্ধগলার সাজে আভিজাত্যকে অন্য মাত্রা দিয়েছেন রীতেশ দেশমুখ।
সত্যমেব জয়তে ২ ছবির পর্দায় বন্ধগলায় জন আব্রাহামকে দেখে নজর সরবে না।