সাতপাকে বাঁধা পড়লেন করিশ্মা-বরুণ
দীর্ঘ দিনের প্রেমিক বরুণ বাঙ্গেরার সঙ্গে গাঁটছড়া বাঁধলেন অভিনেত্রী করিশ্মা তান্না।
মুম্বইয়ে সাগরতীরের এক পাঁচতারা হোটেলে বসেছিল করিশ্মা ও বরুণের বিয়ের আসর।
প্যাস্টেল পিঙ্ক লেহেঙ্গা, অলঙ্কার ও খোঁপায় ফুলের সাজে করিশ্মা যেন স্বপ্নের রাজকন্যে।
বরুণ পরেছিলেন আইভরি রঙা শেরওয়ানি এবং তার সঙ্গে ছিল বেইজ রঙের সাফা।
বিয়ের সময় করিশ্মা হাঁটু মুড়ে বসে গোলাপ দিলেন নিজের মনের মানুষকে।
বিয়ের মুহূর্তে হাসিমুখে ক্যামেরায় ধরা দিয়েছেন নবদম্পতি।
করিশ্মার মেহেন্দি অনুষ্ঠানে নজর কেড়েছে তাঁর আদরের পোষ্য কোকো।
মেহেন্দির অনুষ্ঠানে প্রেমিকার থেকে চোখ ফেরাতে পারছেন না বরুণ।
হলদির অনুষ্ঠানের জন্য দু’জনেই বেছে নিয়েছিলেন সাদা আউটফিট।
হলুদ ও ফুলের বৃষ্টির মাঝে ক্যান্ডিড মুহূর্তে ফ্রেমবন্দি হয়েছেন বরুণ-করিশ্মা।
আমাদের তরফ থেকে নবদম্পতির জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা।
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন