রালিয়ার কোলে কন্যাসন্তান

কাপুর পরিবারে এল নতুন সদস্য। কন্যাসন্তানের জন্ম দিয়েছেন আলিয়া

সন্তানের জন্ম দিলেন ২৯ বছরের আলিয়া

দিদিমা সোনি রাজদান এবং ঠাকুমা নীতু কাপুর পৌঁছে গিয়েছেন হাসপাতালে

রবিবার সকালেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি

অক্টোবর মাসের শুরু দিকেই দক্ষিণ মুম্বইয়ের গুরগাঁও এলাকার এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হস্পিটালে আলিয়ার নাম লেখা হয়ে গিয়েছিল

গত ২৭ জুন থেকে রণবীর কাপুর এবং আলিয়ার সন্তানের অপেক্ষায় দেশবাসী। ওদিন সোনোগ্রাফির ছবি দিয়ে অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন নায়িকা

বেবি বাম্প নিয়ে প্রথম হলিউড ছবি 'হার্ট অফ স্টোন'-এর শ্যুটিং সারেন লন্ডনে গিয়ে

স্বামীর সঙ্গে প্রথম ছবি 'ব্রহ্মাস্ত্র'-র প্রচারেও কোনও খামতি রাখেননি

তার মাঝেই উৎসবের মরশুমে সমস্ত পুজোয় অংশগ্রহণ করেছেন আলিয়া

গত ১৪ এপ্রিল চারহাত এক হয় আলিয়া-রণবীরের। ২ মাস ১৩দিনের মাথায় খুশির খবর দেন দম্পতি

আগেই শোনা গিয়েছিল, আলিয়া এবং রণবীর তাঁদের সন্তানের জন্মের পর বেশ কয়েক মাসের কর্মবিরতি নেবেন

পরিবারকে সময় দেবেন, সন্তানকে যত্ন করবেন। তার পরে কাজে ফিরবেন তারকা দম্পতি। সেই বিষয়ে এখনও কোনও নিশ্চিত খবর পাওয়া যায়নি

এখন ভক্তকূলের কেবল একটি আশা, কবে 'রালিয়া' তাঁদের সন্তানকে প্রকাশ্যে আনবেন, কবে নাম প্রকাশ পাবে

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন