ঐন্দ্রিলার পাশে আছেন সব্যসাচী

ঐন্দ্রিলা শর্মা। দু'বার ক্যানসারকে হারিয়ে ফিরে এসেছেন অভিনেত্রী।

মঙ্গলবার রাতে আচমকাই মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হয় তাঁর। অস্ত্রোপচারের পর আপাতত চিকিৎসকদের তত্ত্বাবধানে অভিনেত্রী। 

লড়াইটা শুরু হয়েছিল ২০১৫-তে। একাদশ শ্রেণীতে পড়ার সময় ক্যানসার থাবা বসিয়েছিল তাঁর শরীরে।

২০২১-এ ক্য়ানসার কাটিয়ে ফের পা রাখলেন টলিউডে। কাজ করতে গিয়ে জানলেন ফের শরীরে বাসা বেঁধেছে ক্য়ানসার।

ঐন্দ্রিলার সামনে ঢাল হয়ে দাঁড়ালেন তাঁর ভালোবাসার মানুষ। সব্যসাচী চৌধুরী।

ঐন্দ্রিলা একবার দিদি নম্বর ওয়ানে বলেছিলেন, "আমার তখন দ্বিতীয় দিনের কেমো চলছিল। চোখ বন্ধ করেছিলাম। চোখ খুলে দেখি ও আমার সামনে দাঁড়িয়ে।"

ঐন্দ্রিলার মানসিক কষ্ট দূর করেছিলেন সব্যসাচীই

অভিনেত্রী জানান, "আমার চিকিৎসা চলাকালীন এত শারীরিক কষ্ট পেয়েছি। কিন্তু মানসিক কষ্ট এক ফোঁটাও ছিল না।"

তবে ঐন্দ্রিলার দ্রুত আরোগ্য কামনা করছেন তাঁর সহকর্মী এবং অনুরাগীরা।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন