এ যেন ঋতাভরীর ছবিরই পুনরাবৃত্তি চিত্রাঙ্গদার বিয়েতে 

বিয়ের মরশুমে এবার সাত পাকে বাঁধা পরলেন অভিনেত্রী চিত্রাঙ্গদা শতরূপা

যাঁর আরেক পরিচয় অভিনেত্রী ঋতাভরীর দিদি তিনি

পুরুষ নয়, এই বিয়ে হল মহিলা পুরোহিতের হাত ধরে, হল না কন্যাদান

বর বধূ সিঁদুর পরিয়ে দিলেন একে অপরকে

এই বার্তাই তো ছিল ঋতাভরী অভিনীত 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি' ছবিটিতে

অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত উইন্ডোজের প্রযোজিত এই ছবি বড়পর্দায় তুলে ধরেছিল মহিলা পুরোহিতের গল্প

নন্দিনী ভৌমিকের চরিত্রকে পর্দায় ফুটিয়ে তুলেছিলেন ঋতাভরী

 দিদির বিয়ের সিঁদুরদানের ছবির সঙ্গে ঋতাভরী শেয়ার করে নিলেন নিজের পর্দার চরিত্রের ছবিও

সোশ্যাল মিডিয়ায় দিদির সিঁদুরদানের ছবি শেয়ার করে ঋাতভরী লিখেছেন, 'অসাম্যটুকু মুছে শুধু সাম্যটুকু গড়তে চেয়েছি নিজেদের ছবি দিয়ে' 

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন