নোটের উপরে কিছু লিখলে সেটা কি আর বাজারে চলবে না

দিনকয়েক ধরে সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে এক মেসেজ

সেই ভাইরাল মেসেজের দাবি- নোটের ওপরে লিখলে তা আর আইনত বৈধ বলে গণ্য করা হবে না 

সেই কারণেই চলবে না বাজারেও

এমন খবর প্রায় নোটবন্দিরই শামিল! 

কারণ নিজে লিখি আর না-ই লিখি, অন্যের হাতের দাগ রেখে যাওয়া নোট আমাদের সবার কাছেই রয়েছে অল্প-বিস্তর

প্রেস ইনফরমেশন অফ ব্যুরোর পক্ষ থেকে জানান হল সঠিক তথ্য

এমন কোনও বার্তা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে দেশে প্রচার করা হয়নি

নোটের ওপরে কোনও কিছু লেখা থাকলে তা আইনত অবৈধ নয়, আইনি টেন্ডার সাপেক্ষেও তাকে বৈধ বলেই গণ্য করতে হবে

ট্যুইট বার্তায় সাফ জানিয়ে দিয়েছে প্রেস ইনফরমেশন অফ ব্যুরো

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্লিন নোট পলিসির কথাও ভুলে গেলে চলবে না

নোট সাফসুতরো রাখাই ভাল, কিছু লিখলে তা দেখতে যেমন খারাপ লাগে, তেমনই ঘষাঘষিতে নোটের আয়ুও ক্ষয়ে যায়

হাজার হোক, একটা চকচকে নোট হাতে এলে মনটা বেশ খুশি হয়ে যায় না?

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন