তবে আপনি যদি মাস্টার লিস্ট ফিচারের ব্যবহার করেন তাহলে কনফার্ম টিকিট পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়
তৎকাল বুকিং শুরু হওয়ার আগেই তৈরি করে নিন মাস্টার লিস্ট
কীভাবে ব্যবহার করবেন মাস্টার লিস্ট ?
প্রথম IRCTC ওয়েবসাইটে যেতে হবে
এখানে ‘My Account’ এ গিয়ে My Profile’ সিলেক্ট করতে হবে
‘Add/Modify Master List’ এর অপশন থাকবে
যাত্রীরা এখানে নাম, জন্মতারিখ, লিঙ্গ, ট্রেনের বার্থ, সিট সংক্রান্ত তথ্য জানাতে পারবেন
এরপর ‘Submit’ বটনে ক্লিক করতেই তৈরি হয়ে যাবে মাস্টার লিস্ট
টিকিট বুকিংয়ের সময় ‘My Passenger List’ এ গিয়ে সরাসরি কানেক্ট করে দিতে হবে