খুব সহজেই গোলাপ গাছে হবে প্রচুর ফুল, জেনে নিন পদ্ধতি

গোলাপ সবাই ভালবাসেন , কিন্তু মন চাইলেও বাড়িতে চাষ করতে গেলে ভাল ফলন হয় না 

কিন্তু সঠিক পদ্ধতিতে চাষ করলে নিশ্চিতরূপে ভাল ফলন হবে

অক্টোবর থেকে ফেব্রুয়ারী মাসের মধ্যেই রোপন করে ফেলুন চারা

খোলা-মেলা স্থানে চারাগাছ রাখুন, যাতে ভালভাবে  অন্ততঃ ৬-৮ ঘন্টা সূর্যের আলো পায় 

টবে গাছ লাগালে মাটি এমনভাবে তৈরি করতে হবে যাতে মাটি বেশ ফাঁপা থাকে এবং জল না দাঁড়ায়

১ ভাগ দো-আঁশ মাটি, ৩ ভাগ গোবর সার বা কম্পোস্ট, ১ ভাগ পাতা পচা সার, আধ ভাগ বালি দিয়ে মিশ্রণ তৈরি করে তাতে সরিষার খৈল ও এক চামচ চুন মিশিয়ে ১টি টবে একমাস রেখে দিতে হবে

টবের নীচে জল নিকাশের ভাল ব্যবস্থা রাখতে হবে

চারা বসানোর পর অন্তত ২ থেকে ৩ বার জল দিতে হবে

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন