রোজগেরে পোষ্য
সম্প্রতি ‘অল অ্যাবাউট ক্যাটস’-এর তরফে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে যেখানে রয়েছে বিশ্বের সব থেকে ধনী পোষ্যদের একটি তালিকা
যার নাম দেওয়া হয়েছে ‘দ্য আল্টিমেট পেট রিচ লিস্ট’
এই পোষ্যদের মধ্যে কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় ইনফ্লুয়েন্সার, আবার কারও নিজস্ব ব্যবসাও রয়েছে
বিশ্বের সব থেকে ধনী পোষ্য হল এই জার্মান শেপার্ডটি, তার সম্পত্তির পরিমাণ মোট ৫০০ মিলিয়ন ডলার
সোশ্যাল মিডিয়ায় ভীষণই জনপ্রিয় নালা, নামের এই মিষ্টি বিড়ালটির মোট পরিমাণ প্রায় ১০০ মিলিয়ন ডলার
ইনস্টাগ্রামে তার ফলোয়ারের সংখ্যা প্রায় ৪.৪ মিলিয়ন
গায়িকা টেলর স্যুইফটের প্রিয় পোষ্যই হল অলিভিয়া
নিজের পেট পেরেন্ট টেলর স্যুইফটের সঙ্গে বিভিন্ন মিউজিক ভিডিও এবং বিজ্ঞাপনেও দেখা দিয়েছে সে
এখানেই শেষ নয়, বিভিন্ন বড় বাজেটের বিজ্ঞাপনে ক্যামিও করেছে অলিভিয়া
বিশ্বের তৃতীয় সেরা ধনী পোষ্য অলিভিয়ার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৯৭ মিলিয়ন ডলার
২০১৪ সালে অলিভিয়াকে দত্তক নিয়েছিলেন ৩৩ বছর বয়সী টেলর স্যুইফট