ISRO বিজ্ঞানীরা বেতন ছাড়া কী কী সুবিধা পান?
ইসরো বিজ্ঞানীদের পদোন্নতি হলে বেতন পরিকাঠামোতেও পরিবর্তন হতে শুরু করে।
সেই সঙ্গে বেতনও বাড়তে থাকে। পাশাপাশি থাকে সরকারি সুযোগ সুবিধা।
ISRO-তে কর্মরতরা মূল বেতনের পাশাপাশি ডিএ পান। বছরে দুবার বাড়নো হয়।
বেতন স্কেল ছাড়াও, তাঁরা বাড়ি ভাড়া ভাতাও পান যা, মূল বেতনের ১০ শতাংশ থেকে ৩০ শতাংশের মধ্যে হয়।
এর পাশাপাশি তাঁরা পরিবহন ভাতা পান। তবে এটি পোস্টিং এর গ্রেড পে এবং স্টেশনের উপর নির্ভর করে।
এগুলি ছাড়াও চিকিৎসা সুবিধা, বাড়ি তৈরির জন্য অগ্রিম, গ্রুপ বীমা, ভর্তুকিযুক্ত ক্যান্টিন ইত্যাদি পান।
এর সঙ্গেও আরও বেশ কিছু ভাতা দেওয়া হয়।
যেমন পেনশন, ভ্রমণের ভাতা, বিমা, হাউস বিল্ডিং অগ্রিম ভাতা, ইত্যাদি।
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন