২০২২ সালের তৃতীয় ত্রৈমাসিকে ১৯১.৭ টন সোনা কিনেছে ভারত। অর্থ মূল্যে এর দাম ৮৫,০১০ কোটি টাকা
কিন্তু এই পরিমাণ সোনা তো ক্রয় করেছে রাষ্ট্র!
এই ক্রয়ের প্রেক্ষিতে একটি প্রশ্ন বড় হয়ে উঠতে পারে- ঠিক কী পরিমাণ সোনা বাড়িতে রাখা যেতে পারে?
দ্য সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস (সিবিডিটি)-এর তরফে জারি করা নির্দেশিকায় এর আগে বলা হয়েছিল
আয়কর হানার ক্ষেত্রে কোনও ব্যক্তির সঞ্চিত সোনার গহনা বাজেয়াপ্ত করার সময় তাঁর লিঙ্গ এবং বৈবাহিক সম্পর্কের কথা মাথায় রাখা দরকার।
তাঁর পারিবারিক সম্পর্কের কথাও ভাবতে হবে
ভারতীয় বিবাহিত মহিলারা তাঁদের কাছে ৫০০ গ্রাম পর্যন্ত স্বর্ণালঙ্কার রাখতে পারেন
কিন্তু অবিবাহিত মহিলাদের ক্ষেত্রে বাড়িতে ২৫০ গ্রাম পর্যন্ত স্বর্ণালঙ্কার সংরক্ষণের অধিকার দেওয়া হয়েছে আইনে
ভারতীয় পুরুষের ক্ষেত্রে বৈবাহিক স্থিতি নিরপেক্ষ ভাবে ১০০ গ্রাম পর্যন্ত স্বর্ণালঙ্কার সংরক্ষণের অধিকার দেওয়া হয়েছে