বন্দে ভারতের খুঁটিনাটি

শুক্রবার ৩০ ডিসেম্বর থেকে বাংলায় চলছে বন্দে ভারত 

এই প্রথম বাংলার মাটিতে দেশের দ্রুততম ট্রেন

আপ ২২৩০১ বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া স্টেশন থেকে ছাড়বে ভোর ৫টা ৫০ মিনিটে, নিউ জলপাইগুড়ি পৌঁছবে দুপুর ১টা ২০ মিনিটে

মাঝে শান্তিনিকেতন, মালদা টাউন ও বরসৌইয়ে থামবে

ডাউন ২২৩০২ বন্দে ভারত এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ছাড়বে দুপুর ৩টো ৫ মিনিটে এবং হাওড়ায় পৌঁছবে রাত ১০টা ৩৫ মিনিটে 

সপ্তাহে ৬ দিন চলবে ট্রেন, বুধবার দু'প্রান্ত থেকেই বন্ধ থাকবে 

উন্নত মানের ১৬ কামরার সম্পূর্ণ বাতানুকূল ট্রেন বন্দে ভারত

১৪টি সাধারণ চেয়ারকার, দু’টি এগ্‌জ়িকিউটিভ চেয়ারকার রয়েছে এই ট্রেনে, দু’প্রান্তে থাকবেন চালক ও গার্ড 

বন্দে ভারতের প্রতিটি কামরায় রয়েছে স্বয়ংক্রিয় এবং সেন্সর নিয়ন্ত্রিত বাতানুকূল ব্যবস্থা, শৌচাগারের কল, ভেস্টিবিউলের দরজাও নিয়ন্ত্রণ করছে সেন্সর, সবই বায়ো-টয়লেট 

হাওড়া থেকে এনজেপি সিসি ভাড়া ১,৫৪৩ টাকা, এক্সিকিউটিভ ভাড়া ২৮০৩ টাকা

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন