খুব সহজেই ফুটবে থোকায় থোকায় চন্দ্রমল্লিকা,চাষের সহজ উপায় জেনে নিন

শীতকালের অন্যতম সুন্দর ফুল হল চন্দ্রমল্লিকা

চন্দ্রমল্লিকার চারা লাগানোর উপযুক্ত সময়  অক্টোবর-নভেম্বর

জৈব ও রাসায়নিক খাদ্যযুক্ত মাটিতে এই গাছের ফলন খুব ভাল হয়

গোবর বা কম্পোস্ট,ইউরিয়া, টিএসপি, মিউরেট অব পটাশ, জিপসাম, বোরিক অ্যাসিড ও জিংক অক্সাইড এইসার গুলি দিলে খুব ভাল

চন্দ্রমল্লিকার চারা বিকেলে লাগিয়ে গোড়ার মাটি চেপে দিতে হয় এবং চারা লাগানোর পরে হালকা জল দেওয়া জরুরি

এমনভাবে জল দিতে হবে যেন গাছের গোড়ায় বেশিক্ষন বেশি জল জমে না থাকে 

চন্দ্রমল্লিকার বেড ও টব আগাছামুক্ত রাখা উচিত। চারা লাগানোর মাসখানেক পর গাছের আগা কেটে দিতে হয়

এতে গাছ লম্বা না হয়ে ঝোপের মতো হবে, সঙ্গে ফুল আসলে তা অবশ্যই তুলে ফেলতে হবে

বড় আকারের ফুল পেতে হলে ডিসবাডিং করা উচিত, মাঝের কুঁড়িটি রেখে পাশের দুটি কুঁড়ি কেটে ফেলতে হয়, আর মাঝারি ফুল পেতে চাইলে মাঝের কুঁড়িটি তুলে ফেলুন

জনপ্রিয় এই ফুলের আদিনিবাস হল জাপান ও চীন

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন