রান্না নিয়ে এক্সপেরিমেন্ট তো অনেকই হয়। তবে দুর্গাপুরে রয়েছেন এমন এক রাঁধুনি, যার কৌশল দেখলে অবাক হতে হয়

অভিজ্ঞতার জেরে তিনি আজ অনন্য। চোখ বন্ধ করে দুর্গাপুরের এই নেপালি রাঁধুনি রান্না করতে পারেন যে কোনও পদ

বিশেষ করে তার হাতে তৈরি চাইনিজ কয়েকটি পদ মুগ্ধ করে ভোজনরসিক মানুষকে

নেপালি শ্যেফ সুভাষ বাহাদুর ছেত্রীর হাতের ক্রিসপি বেবি কর্ন খেতে বারবার হাজির হন মানুষ

দুর্গাপুরের বেনাচিতির অগ্রনী মোড়ের কাছে রয়েছে একটি চাইনিজ খাবারের দোকান। যদিও এই সংস্থার আরও একটি আউটলেট রয়েছে

অগ্রণী মোড়ের আউটলেটে মানুষজনের ভিড় হয় বেশি

সুভাষ বাহাদুর ছেত্রী নিজে একজন নেপালি। তবে বর্তমানে শহর দুর্গাপুরের স্থায়ী বাসিন্দা। ১৬ বছর বয়সে রাঁধুনির কাজে হাত লাগিয়েছিলেন তিনি

তারপর কেটে গিয়েছে প্রায় ২২ বছর। আর আজ সেই সুভাষ বাহাদুর ছেত্রীর হাতের জাদুতে খাবারের স্বাদ হয়ে ওঠে অনন্য

 রন্ধন কৌশল আরও অবাক করে মানুষকে।অভিজ্ঞতার হাত ধরে তিনি চোখ বন্ধ করে আজ নিখুঁতভাবে বানিয়ে ফেলতে পারেন যে কোনও চাইনিজ পদ

এই স্বাদ যে কোনও বড় শ্যেফকেও হারিয়ে দিতে পারে। এমনটাই দাবি করছেন ভোজনরসিক ক্রেতারা

চাইনিজ খাবার খেতে হলে সুভাষ বাবুর তৈরি ডিস যেন একটি স্বাদের খনি। যা মিস করলে চাইনিজ খাবারের স্বাদ অনেকটাই অপূর্ণ থেকে যায়

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন