
গোটা দেশে খুবই আড়ম্বরের সঙ্গে পালিত হয় গণেশ চতুর্থী (Ganesh Chaturthi)৷ যা বিনয়াক চতুর্থী বা গণেশ পুজো নামেও পরিচিত। ইতিমধ্যেই পুজোর প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। মহারাষ্ট্র, গোয়া, তামিলনাড়ু এবং কর্ণাটকের মত নানা রাজ্যেই ধুমধাম করে গণেশ পুজো করা হয়। বাড়িতে স্থাপন করা হয় গণেশের মূর্তি। গণেশ পুজো চলে দুই থেকে দশ দিন। তবে গত বছর থেকে সেই জাঁকজমক নেই আগের মতো করোনার জেরে।