
আমাদের সবার বাড়িতেই সকলের পছন্দের জায়গাটি হল বসার ঘর (Living room decor)। সেখানে সবার সঙ্গে বসে গল্প করা, একসঙ্গে বসে টিভি দেখা, অবসর সময় কাটানো প্রায় সব কিছুর সঙ্গেই জড়িয়ে এই বসার ঘর। তাই সকলেই চায় এই জায়গাটিকে সুন্দর করে সাজিয়ে তুলতে। বসার ঘরকে নিজের মনের মতো করে সাজিয়ে তোলার জন্য (home decor tips) , সব থেকে বেশি যে বিষয়গুলির ওপর নজর দিতে হবে তা হল-" width="1200" height="800" class="size-full wp-image-669062" /> আমাদের সবার বাড়িতেই সকলের পছন্দের জায়গাটি হল বসার ঘর (Living room decor)। সেখানে সবার সঙ্গে বসে গল্প করা, একসঙ্গে বসে টিভি দেখা, অবসর সময় কাটানো প্রায় সব কিছুর সঙ্গেই জড়িয়ে এই বসার ঘর। তাই সকলেই চায় এই জায়গাটিকে সুন্দর করে সাজিয়ে তুলতে। বসার ঘরকে নিজের মনের মতো করে সাজিয়ে তোলার জন্য (home decor tips) , সব থেকে বেশি যে বিষয়গুলির ওপর নজর দিতে হবে তা হল-

বসার ঘরের সাজসজ্জার (Living room decor) ক্ষেত্রে আরেকটি অতি গুরুত্বপূর্ণ বিষয় হল রঙের নির্বাচন। সঠিক রঙের নির্বাচনই বসার ঘরকে সকলের কাছে করে তুলবে আকর্ষণীয়। গাঢ় রঙ, হাল্কা রঙ অথবা নানা ধরনের রঙের শেডের ব্যবহার এক্ষেত্রে করা যেতেই পারে। এখানে শুধু একটা বিষয় মাথায় রাখতে হবে ঘরের রঙের সঙ্গে অন্য সব কিছুও যেন মানানসই হয়।

সঠিক আলোর ব্যাবহার বসার ঘরকে করে তুলবে বৈচিত্র্যপূর্ণ। এখন উন্নতমানের নানা ধরনের আলো বাজারে পাওয়া যায়। বিভিন্ন স্টাইলের, বিভিন্ন কালারের আলোর মাধ্যমে বসার ঘর হয়ে উঠবে উজ্জ্বল। কিন্তু এক্ষেত্রেও সামঞ্জস্য রেখে আলোর ব্যবহার করা উচিত। খুব বেশি আলো বসার ঘরের সাজসজ্জার ক্ষেত্রে অন্তরায় হয়ে উঠতে পারে। তাই বসার ঘরের আলোর নির্বাচন করার সময় সব দিক খেয়াল রেখেই তা করা উচিত।