SSC Preotest: SSC চাকরিপ্রার্থীদের অভিনব বিক্ষোভ! মুখ্যমন্ত্রীর বাড়ির অদূরে রাস্তায় শুয়ে প্রতীকী প্রতিবাদ
শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ুর সামনে বিক্ষোভ দেখানোর পর এ বার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির অদূরে বিক্ষোভে বসলেন এসএসসি চাকরিপ্রার্থীরা৷
*শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে বিক্ষোভ দেখানোর পর এ বার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির অদূরে বিক্ষোভে বসলেন এসএসসি চাকরিপ্রার্থীরা৷ তথ্য ও ছবি: অভিজিৎ চন্দ।
*আন্দোলনকারীদের দাবি, ২০১৬ সালে এসএসসি পাস করার পাশাপাশি মেধা তালিকায় নাম থাকলেও নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি। ২০১৯ সালে প্রেস ক্লাবের সামনে তাঁদের আন্দোলন করার সময় সরকার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি। যে অবস্থায় আটকে ছিল, সেই অবস্থাতেই পড়ে রয়েছে।
*ফলে এ দিন তাঁরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা না করে তাঁরা ফিরবেন না বলে বিক্ষোভ দেখাতে থাকেন। পুলিশ প্রশাসনের অনুরোধের তাঁদের বিক্ষোভ প্রশমিত হয়নি।
*এ দিন হাজরা রোডে স্লোগান দিতে দিতে রাস্তায় বসে পড়েন বিক্ষোভকারীরা। অনেকে রাস্তায় শুয়েও পড়েন থালা নিয়ে। ফলে যান চলাচল স্তব্ধ হয়ে যায়।







