advertisement

Euro Cup 2020 Winner: ইংল্যান্ডকে হারিয়ে ইউরো কাপ ঘরে তুলল মানচিনির ইতালি

Last Updated:

ইটস কামিং হোম। এই স্লোগানে এবার মাত করেছিল ইংল্যান্ড। ৫৫ বছর বড় ট্রফি নেই ঘরে। এবারও হল না।

ইটস কামিং হোম। এই স্লোগানে এবার মাত করেছিল ইংল্যান্ড। ৫৫ বছর বড় ট্রফি নেই ঘরে। এবারও হল না। ক্রিকেটে একের পর এক বড় ট্রফি। অথচ ফুটবলে খরা। এটাই যেন ইংরেজরা মেনে নিতে পারছিলেন না। ক্রিকেটের জনক ফুটবলে একচেটিয়া হয়ে উঠতে চেয়েছিল। তবে রুখে দিল ইতালি। তাও পেনাল্টি শুট আউটে। গোটা টুর্ণামেন্টে ইংল্যান্ডের প্রতিটা বিভাগ অবশ্য অসাধারণ পারফর্ম করেছে। এদিনও ইংল্যান্ডের শক্তপোক্ত ডিফেন্স ভাঙতে গিয়ে কালঘাম ছুটে ছিল ইতালির। তবে শেষমেশ ইংল্যান্ডকে হারিয়ে ইউরো চ্যাম্পিয়ন ইতালি।
advertisement
নির্ধারিত সময়ে ম্যাচের ফল ১-১। ম্যাচের ২ মিনিটের মাথায় লুক শ গোল দেন। এগিয়ে যায় ইংল্যান্ড। সেই গোল প্রথমার্ধে ধরে রেখেছিল ইংরেজরা। তবে ইতালির একের পর এক আক্রমণ সামলাতে হিমশিম খাচ্ছিল ইংল্যান্ড ডিফেন্স। ৬৭ মিনিটের মাথায় গোল শোধ দেন বোনুচ্চি।
advertisement
গোল খাওয়ার পর একবারের জন্যও দমে যায়নি ইতালি। ফাইনাল ম্য়াচের টেম্পারামেন্ট ধরে রেখেছিলেন মানচিনির ছেলেরা। শেষ পর্যন্ত টাইব্রেকারে ইংল্যান্ডকে হারিয়ে ইউরো জিতল ইতালি। তবে আলাদা করে বলতে হয় ইতালির গোলকিপার জিয়ানলুইজি দোানরুমার কথা। ম্যান অফ দ্য টুর্নামেন্ট হলেন তিনি। এদিন তাঁর হাতেই যেন ইতালির স্বপ্নপূরণ হল।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Euro Cup 2020 Winner: ইংল্যান্ডকে হারিয়ে ইউরো কাপ ঘরে তুলল মানচিনির ইতালি
Next Article
advertisement
BAFTA 2026: ভারতের জন্য সুখবর, BAFTA-এ বিশেষ সম্মান পেল ফারহান আখতরের মণিপুরী ভাষার ছবি 'বুং'
ভারতের জন্য সুখবর, BAFTA-এ বিশেষ সম্মান পেল ফারহান আখতরের মণিপুরী ভাষার ছবি 'বুং'
  • মণিপুরী ভাষার সিনেমা "বুং" পেল BAFTA পুরস্কার

  • সেরা শিশু ও পারিবারিক ছবির (Best Children’s & Family Film) জন্য বাফটা সম্মান

  • ফারহান আখতারের এক্সেল এন্টারটেইনমেন্ট প্রযোজিত এই ছবি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement