• India
  • World

India

  • Active Cases

    10,477

     
  • Total Confirmed

    12,380

     
  • Cured/Discharged

    1,488

     
  • Total DEATHS

    414

     
Data Source: Ministry of Health and Family Welfare, India
Hospitals & Testing centres

World

  • Active Cases

    1,438,309

     
  • Total Confirmed

    2,083,607

    +1,235
  • Cured/Discharged

    510,322

     
  • Total DEATHS

    134,632

    +72
Data Source: Johns Hopkins University, U.S. (www.jhu.edu)
Hospitals & Testing centres

CoronaVirus: বিনামূল্যে হাতে গরম চিকেন পকোড়া সবাইকে, কিন্তু কেন!

CoronaVirus: বিনামূল্যে হাতে গরম চিকেন পকোড়া সবাইকে, কিন্তু কেন!

মুরগীর মাংস থেকে করোনা ভাইরাস ছড়ানোর কোনও সম্ভাবনা নেই।

  • Share this:

#সিউড়ী:বিনামূল্যে হাতে গরম চিকেন পকোড়া। সৌজন্যে জেলা প্রশাসন।

মুরগীর মাংস থেকে করোনা ছড়াচ্ছে না। কারণ করোনা ভাইরাস ছড়ানোর গুজবের আতঙ্ক থেকে সাধারণ মানুষ মুরগীর মাংস খাওয়া ছেড়ে দিয়েছেন একপ্রকার। কিন্তু বিশেষজ্ঞরা নিশ্চিত করছেন, মুরগীর মাংস থেকে করোনা ভাইরাস ছড়ানোর কোনও সম্ভাবনা নেই।

সিউড়ীর মুরারইয়ের মানুষকে সচেতন করতে মুরগীর মাংস খেয়ে অভিনব প্রচার করল বীরভূম জেলা প্রশাসন। প্রশাসনে বিভিন্ন অধিকারিকরা নিজে মাংস খেয়ে সাধারণ মানুষদের ভয়মুক্ত করলেন। দেশি ও পোল্ট্রি মুরগীর মাংস খেলে কোনওভাবেই করোনা ভাইরাসে আক্রান্ত হবে না। সেই বিষয়টিও প্রচার করেন প্রশাসনের আধিকারিকরা।

চিনের পর করোনা ভাইরাসের আতঙ্কে ভুগছেন গোটা ভারতবাসী। সেই আতঙ্ক ছাড়িয়েছে এ রাজ্যের বিভিন্ন জেলায়। করোনা ভাইরাসের আতঙ্কে  বিশেষ করে পোল্ট্রি  মুরগীর মাংস খেতে আতঙ্কিত হচ্ছে সাধারণ মানুষ। তাতে একদিকে যেমন শরীরে প্রোটিন-সহ বিভিন্ন পুষ্টি গুণের অভাব হচ্ছে, অন্যদিকে, মার খাচ্ছে পোল্ট্রি ব্যবসায়ীরা। সেইসব দিক ভেবে সাধারণ মানুষকে আশ্বস্ত করতে প্রচারে নেমেছে প্রশাসন। আজ বীরভূমের মুরারই এক নম্বর ব্লক প্রশাসনের উদ্যোগে মুরগীর মাংসের বিভিন্ন পদ খেয়ে এবং বিতরণ করে অভিনব প্রচার করা হল। এদিনের প্রচারে মুরারই এক নম্বর ব্লকের বিডিও-সহ বিভিন্ন আধিকারিকরা অংশগ্রহণ করেন। প্রশাসনের এই উদ্যোগে পোল্ট্রির মাংস খেতে আশ্বস্ত হলেন এলাকার সাধারণ মানুষ।

Supratim Das

First published: March 6, 2020, 3:02 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर