#নয়াদিল্লি: করোনার দ্বিতীয় ঢেউয়ে জেরবার গোটা দেশ। মারণ ভাইরাসের প্রকোপ বাড়ছে সারা দেশে। এমন দুঃসময়ে করোনা আক্রান্ত হয়ে বহু মানুষ হাসপাতালে ভর্তি। তাঁদের নিয়মিত অক্সিজেন দেওয়ার প্রয়োজন হচ্ছে। এমনকী, চিকিত্সকরাও জানিয়েছেন, কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে তাঁদের কাছে অন্যতম অস্ত্র সময়মতো অক্সিজেন সরবরাহ। তবে এবার চিকিত্সার স্বার্থে অক্সিজেন সরবরাহ নিয়ে প্রশ্ন তুলে দিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েল। তিনি বলেছেন, রাজ্য সরকারগুলিকে রোগীদের অক্সিজেন সরবরাহের দিকে নজর রাখতে হবে। কারণ, চাহিদার সঙ্গে জোগানের ভারসাম্য রক্ষা করা গুরুত্বপূর্ণ। করোনা সংক্রমণ রোধে রাজ্য সরকারেরও দায়িত্ব রয়েছে।
রোগীদের অক্সিজেন সরবরাহ নিয়ন্ত্রণ। সেটা কী করে সম্ভব! প্রশ্ন তুলেছেন অনেকেই। কারণ, শরীরের অক্সিজেনের চাহিদা নিয়ন্ত্রণ তো সম্ভব নয়। একজন রোগীর ঠিক যতটা অক্সিজেনের প্রয়োজন তাঁকে ততটাই সরবরাহ করতে হবে। না হলে করোনা আক্রান্ত অবস্থায় কেন, সাধারণ ক্ষেত্রেও মানুষের পক্ষে শ্বাস-প্রশ্বাস নেওয়া দুষ্কর হয়ে দাঁড়াবে। পীযূষ গোয়েলের এমন দাবিকে অযৌক্তিক ও ভিত্তিহীন বলে দাবি করেছেন অনেকে। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় হাসির রোল উঠেছে। কেউ কেউ তো বলেছেন, এবার থেকে মানুষের শরীর কতটুকু অক্সিজেন নেবে সেটাও পীযূষ গোয়েল সাহেব ঠিক করে দেবেন! রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত টুইট করে লিখেছেন, রাজ্য সরকার সরকারী হাসপাতালে ভর্তি রোগীদের জন্য অক্সিজেন চাইছে। ব্যক্তিগত ব্যবহারের জন্য নয়।
Everyone breathe less https://t.co/ViaCxKvnpR
— kritika⁷ (@kritika_jhs) April 19, 2021
Please tell people to breathe less, or reduce the number of breathing people - says @PiyushGoyal on behalf of Modi Govt, to state governments.
We live in a time when satire is dead, because reality is what used to be the stuff of satire. https://t.co/FuCwRIU89J
— Kavita Krishnan (@kavita_krishnan) April 19, 2021
— Sharath Viswanath (@ssvnath) April 19, 2021
মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ দিগ্বীজয় সিং টুইটে লিখেছেন, কী বোকা বোকা কথা পীযূষ জি! অক্সিজেনের চাহিদা প্রয়োজন অনুযায়ী হয়। সেটাকে কেউ কী করে নিয়ন্ত্রণে রাখবে! প্রথম দিন থেকে চিকিত্সকরা বলছেন, অক্সিজেনের মাধ্যমেই একমাত্র কোভিড আক্রান্ত রোগীর চিকিত্সা হতে পারে। নিজের বিবৃতি নিয়ে চারপাশে এত সমালোচনায় এর পরই ব্যাকফুট-এ চলে যান গোয়েল। প্রথম টুইটের ঘণ্টাদুয়েক বাদে তিনি ড্যামেজ কন্ট্রোলে আরও একটি টুইট করে লেখেন, রোগীদের যতটুকু প্রয়োজন ততটাই অক্সিজেন ব্যবহার করতে হবে। অনেক জায়গায় রোগীদের দরকার না হলেও অক্সিজেন দেওয়া হচ্ছে। তবে পীযূষ গোয়েলের পরবর্তী টুইটে চিড়ে ভেজেনি। ততক্ষণে তাঁর অক্সিজেন ইস্যুতে সোশ্যাল মিডিয়ায় আগুন ছড়িয়ে গিয়েছিল। যার জেরে ব্যাপক ট্রোলড হতে হয় তাঁকে।