
#নয়াদিল্লি: করোনা (Corona) আক্রান্ত হয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং (Manmohan Singh)। দিল্লির এইমস-এ (AIIMS) ভর্তি করা হয়েছে তাঁকে। বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা প্রাক্তন প্রধানমন্ত্রীর করোনা আক্রান্ত হওয়ার খবর উদ্বেগ প্রকাশ করেছেন নেটিজেনরা।
মনমোহন সিং এর করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসতেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) টুইট করেন, "এই মাত্র খবর পেলাম যে মনমোহন সিংজি করোনায় আক্রান্ত হয়েছেন। স্যর আমাদের প্রার্থনা আপনার সঙ্গে রয়েছে। আপনার দ্রুত আরোগ্য কামনা করছি।"
Just got the news that former Prime Minister Manmohan Singh Ji has tested positive for COVID. Sir, our thoughts and prayers for a speedy and full recovery
— Mamata Banerjee (@MamataOfficial) April 19, 2021
সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবও মনমোহন সিংএর দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেছেন। তিনি লিখেছেন, "মনমোহন সিংজির জন্য গ্রুত আরোগ্য কামনা করছি।" হিন্দিতে টুইট করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। তিনি লিখছেন, "প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংজির দ্রুত সেরে উঠুন এই প্রার্থনা করছি।"
पूर्व प्रधानमंत्री डॉ मनमोहन सिंह जी की अच्छी सेहत और जल्द स्वस्थ होने की ईश्वर से कामना करता हूँ। https://t.co/yvy6EByJ51
— Arvind Kejriwal (@ArvindKejriwal) April 19, 2021
কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) টুইট করেছেন, "মনমোহন সিংজি আপনার দ্রুত আরোগ্য কামনা করছি। এই কঠিন সময়ে ভারতের আপনাকে এবং এবং আপনার পরামর্শের দরকার।" কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধীও (Priyanka Gandhi) টুইট করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনায়।
Dear Dr. Manmohan Singh Ji, Wishing you a speedy recovery. India needs your guidance and advice in this difficult time.
— Rahul Gandhi (@RahulGandhi) April 19, 2021
প্রসঙ্গত, করোনা ভয়াবহ আকার নিয়েছে গোটা দেশে। দিল্লিতে (Delhi) আজ রাত ১০টা থেকে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করেছে অরবিন্দ কেজরিওয়াল সরকার। রবিবার দিল্লির দৈনিক সংক্রমণের হার পুরোনো সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। এদিন নতুন করে আক্রান্ত হয়েছেন ২৫,৪৬২ জন। এই সংখ্যায় রাশ টানতে ও করোনা শৃঙ্খল ভাঙতেই এক সপ্তাহ সম্পূর্ণ লকডাউনের সিদ্ধান্ত নিয়েছেন কেজরিওয়াল সরকার। আগামী ২৬ এপ্রিল ভোর ৫টা পর্যন্ত চলবে লকডাউন।