
#নয়াদিল্লি: করোনা ভাইরাস (Coronavirus) সংক্রমণের ঢেউ দ্বিতীয়বারে জেরবার৷ সারা দেশ ভাবছে কী ভাবে সংক্রমণরোধ করবে৷ ভ্যাকসিন দেওয়ার কাজ চলছে৷ কোথাও ভ্যাকসিন অমিল, কোথাও যে সংখ্যায় ভ্যাকসিন দরকার সেই সংখ্যায় ভ্যাকসিন নেই ৷ সব মিলিয়ে প্রচুর চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে , সেই সময় এক প্রৌঢ়া চমৎকার এক সলিউশন দিয়েছেন৷
শিবপুরীর গীতা কলোনির একটি মদের দোকানের বাইরে ক্রেতাদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে রয়েছেন৷ তিনিই এক অদ্ভুত পথ বাতলেছেন রোগ থেকে মুক্তির৷ তিনি জানিয়েছেন তিনি নিয়মিত মদ্যপান করেন৷ এইজন্যে তাঁকে ওষুধও খেতে হয় না৷
দেখে নিন সংবাদমাধ্যমে দেওয়া সেই প্রৌঢ়ার সাক্ষাৎকার৷ সুপার ভাইরাল হয়ে গেছে সেই ভিডিও ৷ দেখে নিন এই ভিডিও৷
#WATCH Delhi: A woman, who has come to purchase liquor, at a shop in Shivpuri Geeta Colony, says, "...Injection fayda nahi karega, ye alcohol fayda karegi...Mujhe dawaion se asar nahi hoga, peg se asar hoga..." pic.twitter.com/iat5N9vdFZ
— ANI (@ANI) April 19, 2021
এই ভিডিও দেখে কিছু নেটিজেন যেমন নিখাদ মজা পাচ্ছেন আবার কোনও কোনও মানুষের মতে এটা নেহাতই এক পাগলের পাগলামি৷ সব মিলিয়ে প্রৌঢ়া আজ সুপার ভাইরাল৷