advertisement

হাসপাতালে ভর্তি কিংবদন্তি ঔপন্যাসিক দেবেশ রায়, অবস্থা সংকটজনক

Last Updated:

অসুস্থতার সংবাদ পেলেও লকডাউন জনিত কারণে দ্রুত কলকাতায় পৌঁছতে পারছেন না।

#কলকাতা: লকডাউনের মধ্যেই অসুস্থ হয়ে পড়লেন দেবেশ রায়। বুধবার তাঁকে তেঘরিয়া অঞ্চলের ঊমা নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। অবস্থা সঙ্কটজনক হওয়ায় চিকিৎসকরা তাঁকে আজ ভেন্টিলেশনে রেখেছেন।
দীর্ঘদিন ধরেই অসুস্থ  ছিলেন এই সাহিত্যিক। ভার্টিগোজনিত সমস্যার কারণে শারীরিক ভারসাম্যে অভাবেও ভুগছিলেন তিনি। বুধবার ডিহাইড্রেশানজনিত সমস্যা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি ৃহন। দেবেশ রায়ের পুত্র সস্ত্রীক আমেদাবাদের বাসিন্দা। অসুস্থতার সংবাদ পেলেও লকডাউন জনিত কারণে দ্রুত কলকাতায় পৌঁছতে পারছেন না।
বাংলাসাহিত্যের প্রকৃত ছকভাঙা ঔপন্যাসিক দেবেশ রায়। তাঁর বেড়ে ওঠা উত্তরবঙ্গে। বিশ্ববিদ্যালয়ের সময় থেকেই প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন। রাজনীতির সূত্রেই চষে ফেলেছেন তামাম উত্তরবঙ্গ। শিখেছিলেন রাজবংশী ভাষা। কলকাতা শহরেও চুটিয়ে ট্রেড ইউনিয়ন করতেন, ঘনিষ্ঠ যোগাযোগ ছিল শ্রমিকসমাজের সঙ্গে। আহ্নিক গতি ও মাঝখানের দরজা’, ‘দুপুর’, ‘পা’, ‘কলকাতা ও গোপাল’, ‘পশ্চাৎভূমি’, ‘ইচ্ছামতী’, ‘নিরস্ত্রীকরণ কেন’, ও ‘উদ্বাস্তু’— এই আটটি গল্প নিয়ে দেবেশ রায়ে র প্রথম গল্পের বই বেরিয়েছিল। ১৯৭৯ সাল থেকে তিনি এক দশক পরিচয় পত্রিকা সম্পাদনা করেন। তাঁর প্রথম উপন্যাস যযাতি।  তাঁর রাজনৈতিক বীক্ষার ছাপই পড়ে  সবচেয়ে বিখ্যাত উপন্যাস তিস্তাপারের বৃত্তান্ততে। উত্তরবঙ্গের জীবনের বহতা ধরা আছে এই উপন্যাসে। শ্রীরায় বাস্তববাদী উপন্যাসের প্রচলিত ছক থেকে সরে গিয়ে বহুস্বরকে নিয়ে আসেন। ১৯৯০ সালে এই উপন্যাসের জন্যেই দেবেশ রায় সাহিত্য অ্যাকাদেমি পুরস্কার পান।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
হাসপাতালে ভর্তি কিংবদন্তি ঔপন্যাসিক দেবেশ রায়, অবস্থা সংকটজনক
Next Article
advertisement
Anurag Dobhal: ইউটিউব লাইভে বলেছিলেন, নিজেকে শেষ করতে চান অনুরাগ! ভয়াবহ ঘটনার পর হাসপাতালে 'হাসিমুখে' দেখা গেল বিগ বস প্রতিযোগীকে
বলেছিলেন, নিজেকে শেষ করতে চান! ভয়াবহ ঘটনার পর হাসপাতালে দেখা মিলল অনুরাগের
  • লাইভস্ট্রিমের সময় ডোভাল একটি টয়োটা ফরচুনার গাড়ি দ্রুত গতিতে চালাচ্ছিলেন

  • এটিকে তাঁর "শেষ ড্রাইভ" হিসাবে বর্ণনা করেছিলেন

  • আপাতত তিনি হাসপাতালে থাকলেও কিছুটা সুস্থ, ইউটিউবারের হাসিমুখ দেখে ভক্তরা খুশি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement