
#কলকাতা: প্রথম ঢেউয়ের থেকেও ভয়াবহ আকার ধারণ করেছে করোনার (Corona) দ্বিতীয় ঢেউ। গোটা দেশের মানুষ করোনার এই নতুন ঢেউয়ে ত্রস্ত। অবস্থা ক্রমশ সঙ্গীন হচ্ছে এই রাজ্যেও (West Bengal)। করোনা রুখতে তাই নড়চড়ে বসেছে রাজ্য সরকার। সংক্রমণের রাশ টানতে বেশ কিছু পদক্ষেপ করার ইঙ্গিত জোড়া টুইটের মাধ্যমে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
টুইট করে জানিয়েছেন আজ সোমবার দুপুর ২টোয় সাংবাদিক বৈঠক করবেন রাজ্যের মুখ্যসচিব। একটি টুইটে মমতা লিখছেন, যেভাবে করোনা সংক্রমণ বাড়ছে, তাতে পশ্চিমবঙ্গ সরকার মানুষকে রক্ষা করার জন্য জরুরি পদক্ষেপ করছে। আমাদের যাতে প্রয়োজনীয় ওষুধ ও ভ্যাকসিন দিয়ে সাহায্য করা হয় সেই আবেদন আমি করেছি প্রধানমন্ত্রীর কাছে।
With the massive surge in #COVID19 cases across India, GoWB is taking all necessary steps to protect its people. I've reached out the PM to help us with additional medicines and vaccines required. (1/2)
— Mamata Banerjee (@MamataOfficial) April 19, 2021
আরও একটি টুইটে মমতা লিখেছেন, বাংলার করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎপর হওয়ার জন্য সমস্ত উচ্চপদস্থ আধিকারিকদের নির্দেশ দিয়েছি আমি। এই বিষয়ে বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা করতে আধিকারিকদের সঙ্গে মুখ্যসচিব দুপুর ২টোয় সাংবাদিক বৈঠক করবেন।
ইতিমধ্যেই ঘোষণা হয়েছে, আগামী কাল রাজ্যের স্কুলগুলি। করোনা নিয়ন্ত্রণে আনতেই স্কুলের গরমের ছুটি এগিয়ে আনা হয়েছে। শিক্ষক-শিক্ষিকাদেরও স্কুলে আসতে হবে না বলে জানিয়ে দিয়েছেন। অনির্দিষ্টকালের জন্য স্কুল বন্ধ থাকবে বলে ঘোষণা করা হয়েছে। এছাড়াও রাজ্যেও নতুন করে কিছু করোনা বিধির বিবৃতি প্রকাশ করা হয়েছে রবিবার। বাস-ট্রেন বা গাড়ি, যে কোনও গণপরিবহণেই বাধ্যতামূলক মাস্ক পরা এবং শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।