advertisement

#Breaking: ফের কলকাতায় অগ্নিকাণ্ড, এক্সাইড মোড়ের বহুতলে আগুন

Last Updated:
#কলকাতা: ফের মহানগরে অগ্নিকাণ্ড ৷ বৃহস্পতি সকালে চৌরঙ্গি রোডের এক্সাইড মোড়ের কাছে বহুতলে ভয়াবহ আগুন ৷ ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১২টি ইঞ্জিন ৷ ধোঁয়ায় ঢাকা গোটা এলাকা আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা ৷ অগ্নিকাণ্ডের জেরে এজেসি বোস রোডে ধীরে চলছে গাড়ি ৷
বহুতলটির চারতলায় ভয়াবহ আগুন লেগেছে বলে জানা গিয়েছে ৷ ওই বহুতলে একাধিক সংস্থার অফিস রয়েছে ৷ অন্যতলাগুলিতেও আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে ৷ ঘটনাস্থলে বিপর্যয় মোকাবিলা দল ৷ দ্রুত খালি করা হয় বিল্ডিং৷ বাসিন্দাদের অন্যত্র সরানো হয়েছে ৷
প্রচন্ড ধোঁয়ার কারণে আগুন নেভাতে অসুবিধার মুখে পড়েছেন দমকমকর্মীরা ৷ কাঁচ ভেঙে ধোঁয়া বের করে আগুনের উৎসের কাছে পৌঁছনোর চেষ্টা চলছে ৷ দমকল সূত্রে খবর, চারতলায় ফ্যাশন ডিজাইনিং অফিসে আগুন লাগে ৷ সেখান থেকেই ছড়িয়ে পড়ে আগুন ৷ তবে আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয় ৷ অনুমান এসি মেশিনে শর্ট সার্কিট থেকেই আগুন ৷
advertisement
advertisement
ইতিমধ্যেই প্রচন্ড তাপে ভেঙে পড়ল বাড়ির একাংশ ৷ ভিতরে দাহ্য বস্তু থাকায় আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ছে ৷ ধোঁয়ার জেরে খালি করা হল পাশের বহুতলও ৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
#Breaking: ফের কলকাতায় অগ্নিকাণ্ড, এক্সাইড মোড়ের বহুতলে আগুন
Next Article
advertisement
West Bengal Weather Update: মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস ! সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের আট ও উত্তরবঙ্গের তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা
সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস ! দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা
  • মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস !

  • সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস !

  • দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement