
#মুম্বই: সোমবার, ১৯ এপ্রিল বাবা-মায়ের বিবাহ-বার্ষিকী উদযাপন করলেন কঙ্গনা রানাওয়াত। বাবা অমরদীপ রানাওয়াত আর মা আশা রানাওয়াতের 'ফ্ল্যাশব্যাক' ছবি ট্যুইটারে শেয়ার করে পুরনো এক সিক্রেট ফাঁস করলেন বলিটাউনের ক্যুইন! জানালেন, যদিও আশৈশব দুজনেই বলে এসেছেন তাঁদের নাকি দেখাশোনা করে বিয়ে, মানে অ্যারেঞ্জড ম্যারেজ, কিন্তু সত্যিটা এক্কেবারেই অন্য! ঠাকুমা বহু আগেই তাঁকে জানিয়ে দিয়েছিলেন, বাবা-মায়ের তুমুল লাভস্টোরি... কীভাবে দুনিয়ার সঙ্গে যুদ্ধ করে এক হয়েছিলেন আশা আর অমরদীপ!
কঙ্গনা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ''আজ আমার বাবা-মায়ের বিবাহবার্ষিকী। ছোট থেকেই তাঁরা গল্প বলে আসছেন, তাঁদের নাকি চিরাচরিত অ্যারেঞ্জড ম্যারেজ! কিন্তু আসল গল্পটা মোটেও তা না! পরে তো নানি আমায় আসল ঘটনা বললেন! বাবা-মার দুর্দান্ত প্রেমকাহিনী...কলেজ থেকে ফেরার পথে বাবা প্রথম বাস-স্ট্যান্ডে মা-কে দেখেন। প্রথম দেখাতেই প্রেম! এরপর থেকে বাবা রোজ সেই বাসটাতেই উঠতেন, যেটা করে মা যেতেন, যতক্ষণ না মা তাঁর দিকে তাকিয়েছিলেন।''
Today is the wedding anniversary of my parents, growing up they lied to us that it was a conventional arranged marriage it’s only much later nani told us they had a raging affair, papa saw mom at a bus stand returning from college,took that bus every day till she noticed him 1/2 pic.twitter.com/ZAImcqcXVQ
— Kangana Ranaut (@KanganaTeam) April 19, 2021
বাবা-মার মিষ্টি লাভস্টোরি বর্ণনা করে কঙ্গনা আরও লেখেন, ''বাবা যখন দাদুর কাছে বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলেন, দাদু তো নিমেষে তা খারিজ করে দেন, কারণ, বাবার খুব একটা সুনাম ছিল না। দাদু মা ওরফে আদরের গুড্ডির জন্য জন্য এক সরকারি চাকুরে পাত্র দেখেছিলেন। কিন্তু মা মোটেই দমে যাওয়ার পাত্রী নন! সব বাঁধা অতিক্রম করে, দাদুকে বিয়েতে রাজি করিয়েছিলেন।''
আপাতত, মুম্বই ফিরে এসেছেন কঙ্গনা! রবিবার তিনি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন যেখানে দেখা যাচ্ছে মুম্বইয়ের বাড়ির বারান্দায় আরাম করছেন সুন্দরী, ব্যাকগ্রাউন্ডে সোনা যাচ্ছে কোকিলের কলতান! ক্যাপশনে তিনি লেখেন, '' বাড়ি ফিরে ভাল লাগছে!' অন্যদিকে ২৩ এপ্রিল থালাইভি মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু করোনার বারবারন্তের কারণে আপাতত ছবির মুক্তি পিছিয়ে গিয়েছে।