• India
  • World

India

  • Active Cases

    10,477

     
  • Total Confirmed

    12,380

     
  • Cured/Discharged

    1,488

     
  • Total DEATHS

    414

     
Data Source: Ministry of Health and Family Welfare, India
Hospitals & Testing centres

World

  • Active Cases

    1,438,309

     
  • Total Confirmed

    2,083,607

    +1,235
  • Cured/Discharged

    510,322

     
  • Total DEATHS

    134,632

    +72
Data Source: Johns Hopkins University, U.S. (www.jhu.edu)
Hospitals & Testing centres

করোনা রুখতে বন্ধ করা হল এলাকায় ঢোকার রাস্তা!

করোনা রুখতে বন্ধ করা হল এলাকায় ঢোকার রাস্তা!

করোনা ভাইরাসকে গ্রামের ত্রিসীমানায় ঢুকতে না দেওয়ার পন করেছেন গ্রামের বাসিন্দারা।

  • Share this:

#বর্ধমান: করোনা সংক্রমণ ঠেকাতে রাস্তা বন্ধ করে দিল গ্রামবাসীরা। বাইরের এলাকার বা অচেনা কাউকেই গ্রামে ঢুকতে দেওয়া হচ্ছে না। গ্রামের যুবকরাই পালা করে পাহারা দিচ্ছেন গ্রামে ঢোকার পথ। পূর্ব বর্ধমানের পূর্বস্থলী এক ব্লকের শ্রীরামপূর পঞ্চায়েতের চাঁদপুর গ্রামে করোনা রুখতে এই অভিনব পন্হা নেওয়া হয়েছে।

করোনা ভাইরাসকে গ্রামের ত্রিসীমানায় ঢুকতে না দেওয়ার পন করেছেন গ্রামের বাসিন্দারা। তা নিশ্চিত করতে দিন রাত এক করে চলছে প্রহরা। গ্রামে ঢোকার রাস্তার মুখে আড়াআড়ি করে বাঁশ বাঁধা। বাইরে থেকে কেউ ঢুকতে চাইলে তাকে সেখানে দাঁড়াতে হচ্ছে। গ্রামের বাসিন্দা হলে মিলছে ভেতরে ঢোকার ছাড়পত্র। অন্য গ্রামের বাসিন্দা বা অচেনা কেউ হলে তাঁকে সেখান থেকেই ফিরিয়ে দেওয়া হচ্ছে। বাঁশের মাঝে কাগজে স্পষ্ট লেখা-  অচেনা মানুষের প্রবেশ নিষিদ্ধ। করোনা ভাইরাসের জন্যই এই ব্যবস্থা লেখা রয়েছে তাও। সেই সঙ্গেই আবেদন সতর্কতা মেনে চলুন।

গ্রামের বাসিন্দারা বলছেন, করোনা ভাইরাস ছড়াচ্ছে মানুষ থেকে মানুষের দেহে। বাইরে থেকে আসা পুরুষ মহিলাদের দেহ থেকে তা ছড়িয়ে পড়ছে। আমরা তাই বাইরের লোকদের ঢুকতে দিচ্ছি না। এভাবেই আমরা এই গ্রামে করোনা ভাইরাসের প্রবেশ রুখে দিতে চাই।

এমনিতেই গ্রামের কেউ এখন বাইরে বিশেষ যাচ্ছেন না। আত্মীয় বাড়ি তো নয়ই। আমরাও এখন আত্মীয়দের আসতে নিষেধ করছিলাম। এখন লক ডাউন চলছে। বাস বা অন্যান্য যান চলাচল বন্ধ। আসা যাওয়ার কোনও উপায়ও নেই। গ্রামের ভেতরে যারা রয়েছেন তাদেরও সামাজিক দূরত্ব বজায় রেখে কাজ করতে বলা হচ্ছে। নিয়মিত সাবান জলে হাত ধোওয়া সহ যাবতীয় স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।

এই গ্রামের মানুষ গ্রামে প্রবেশ করার রাস্তা বন্ধ করে দিয়েছেন অচেনা মানুষ দেখলেই গ্রামে প্রবেশ করতে দেওয়া যাচ্ছে না বলে জানান স্থানীয় বাসিন্দারা। সারা ভারত বর্ষ তথা বিশ্বে যে নোবেল করোনা ভাইরাস আক্রমণ করেছে তার থেকে বাঁচতে চাঁদপুর গ্রামের বাসিন্দাদের এরকম সিদ্ধান্ত।

SARADINDU GHOSH 

First published: March 27, 2020, 9:11 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर