• India
  • World

India

  • Active Cases

    10,477

     
  • Total Confirmed

    12,380

     
  • Cured/Discharged

    1,488

     
  • Total DEATHS

    414

     
Data Source: Ministry of Health and Family Welfare, India
Hospitals & Testing centres

World

  • Active Cases

    1,438,309

     
  • Total Confirmed

    2,083,607

    +1,235
  • Cured/Discharged

    510,322

     
  • Total DEATHS

    134,632

    +72
Data Source: Johns Hopkins University, U.S. (www.jhu.edu)
Hospitals & Testing centres

ব্যাঙ্ক বন্ধের খবর গুজব, নগদের জোগান নিয়ে কী বার্তা দিল সরকার

ব্যাঙ্ক বন্ধের খবর গুজব, নগদের জোগান নিয়ে কী বার্তা দিল সরকার
নগদের জোগান নিয়ে আশ্বস্ত করল সরকার৷ PHOTO- FILE

আমজনতাকে আশ্বস্ত করে কেন্দ্রীয় অর্থমন্ত্রক দাবি করল, দেশের সমস্ত এটিএম এবং ব্যাঙ্কের শাখাগুলিতে পর্যাপ্ত পরিমাণে নগদ রয়েছে৷

  • Share this:
#নয়াদিল্লি: টানা লকডাউনে দেশজুড়ে অচলাবস্থা তৈরি হয়েছে৷ খাদ্য পণ্যের জোগান নিয়ে সাধারণ মানুষের যেমন চিন্তা রয়েছে, সেরকমই নগদের জোগান নিয়েও চিন্তিত তাঁরা৷ আতঙ্কিত হয়ে অনেকেই ভিড় করছেন ব্যাঙ্ক, এটিএম-এ৷ যার ফলে করোনা সংক্রমণের ভয় আরও বাড়ছে৷

এই পরিস্থিতিতে আমজনতাকে আশ্বস্ত করে কেন্দ্রীয় অর্থমন্ত্রক দাবি করল, দেশের সমস্ত এটিএম এবং ব্যাঙ্কের শাখাগুলিতে পর্যাপ্ত পরিমাণে নগদ রয়েছে৷ কোনও ব্যাঙ্কের শাখা বন্ধ করে দেওয়ারও পরিকল্পনা নেই সরকারের৷ ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন-এর তরফেও ইতিমধ্যে গ্রাহকদের আতঙ্কিত না হওয়ার আবেদন জানানো হয়েছে৷ আইবিএ-র তরফে আবেদন করা হয়, একুশ দিনের লকডাউনের মধ্যে জরুরি প্রয়োজন ছাড়া কেউ যেন ব্যাঙ্কে ভিড় না করেন৷

এ দিন আর্থিক পরিষেবা বিষয়ক দফতরের সচিব দেবাশিস পাণ্ডা টুইটারে এ দিন বলেন, 'ব্যাঙ্কের শাখা বন্ধ হওয়ার গুজবকে বিশ্বাস করবেন না! গ্রাহকদের কাছে অনুরোধ, একসঙ্গে সবাই ব্যাঙ্কের শাখায় এসে ভিড় করবেন না৷'

আইবিএ-র তরফেও আশ্বস্ত করে বলা হয়, 'গুজবে বিশ্বাস করবেন না৷ প্রায় ১,০৫,৯৮৮টি শাখা চালু রয়েছে৷'

সব শাখা খোলা থাকলেও কর্মীদের করোনা সংক্রমণ থেকে বাঁচাতে পরিষেবার সময়সূচিতে বদল করেছে বিভিন্ন ব্যাঙ্ক৷

অর্থমন্ত্রকের এক কর্তা জানিয়েছেন, ব্যাঙ্ক জরুরি পরিষেবার মধ্যে পড়ে৷ ফলে, সরকারের ঘোষিত ত্রাণ প্যাকেজের সুবিধা যাতে সবার কাছে পৌঁছে যায়, তা নিশ্চিত করতে ব্যাঙ্ক চালু থাকবে৷

 
First published: March 27, 2020, 8:40 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर